প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:৬

ঝালকাঠি জেলার একাধিক দেওয়ানি আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের দীর্ঘদিনের সংকটে বিচারিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিক আদালতে বিচারকের পদ শূন্য থাকায় বিদ্যমান বিচারকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, বাড়ছে মামলার জট এবং চরম ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা।
