সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ, আদালতপাড়ায় কড়া নিরাপত্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯

শেয়ার করুনঃ
পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ, আদালতপাড়ায় কড়া নিরাপত্তা

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, আদালতের প্রবেশমুখে পুলিশি তল্লাশি চৌকি বসানো হয়েছে। দায়রা আদালত এলাকায় রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান জানান, নিয়মিত ফোর্সের পাশাপাশি আরও ২ প্লাটুন পুলিশ এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সঙ্গে রাস্তায় টহল দিচ্ছে র‌্যাবও।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করেন। প্রথমে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
চার্জশিটভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও নায়েব আলী শরীফ। পরে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বর্তমানে একমাত্র গ্রেপ্তার আসামি খুরশীদ আলম কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। রায়কে ঘিরে আদালত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্বাচল_প্লট_মামলারায় আজকড়া নিরাপত্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সর্বশেষ সংবাদ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের নিয়ে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আগামী ১৯ নভেম্বর

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্তের স্বার্থে দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের

মানসম্মত পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্তি, বার কাউন্সিল ‘রোল মডেল’

মানসম্মত পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্তি, বার কাউন্সিল ‘রোল মডেল’

মানসম্মত পরীক্ষায় নতুন আইনজীবী তালিকাভুক্তি, পেশাগত অসদাচরণের অভিযোগ নিজেদের ট্রাইব্যুনালে বিচার এবং মৃত্যুর পর পরিবারকে আর্থিক অনুদানের কারণে বাংলাদেশ বার কাউন্সিলকে ‘রোল মডেল’ হিসেবে তুলে ধরেছেন চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২’ অনুযায়ী প্রতিষ্ঠিত এ সংস্থার প্রধান কাজ আইনজীবী তালিকাভুক্তি। এলএলবি ডিগ্রিধারীকে ১০ বছরের অভিজ্ঞ আইনজীবীর অধীনে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে নৈর্ব্যক্তিক,

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে। জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে