
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৬:২

রক্ত পরীক্ষা করে ১৫ মিনিটেই জানা যাবে সেই রক্ত কভিড-১৯ পজিটিভ নাকি নেগেটিভ। এমন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডের সেনসিটেস্ট নামে একটি প্রতিষ্ঠান।সেনসিটেস্টের প্রধান নির্বাহী রবার্ট ডাস বলেন, পরীক্ষাটি খুবই সহজ ও সাধারণ এবং চালাকির বটে। এখানে মূলত দেখা হয়, নমুনা রক্তে আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডির উপস্থিতি আছে কি না, আর তা কতটা? অ্যান্টিবডি দুটির উপস্থিতি নিশ্চিত হওয়া মানে এই রক্তবাহী কভিড-১৯ এ আক্রান্ত। কারণ এই ভাইরাসটি রক্তে সংক্রমিত হলে আক্রান্তের শরীরে স্বয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হলে মাত্র ১৫ মিনিটেই টেস্টের ফল পজেটিভ দেখাবে।
