বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফারাক্কা বাঁধ ভেঙে দেয়ার দাবি এখন ভারতেও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ৪:২২

শেয়ার করুনঃ
ফারাক্কা বাঁধ ভেঙে দেয়ার দাবি এখন ভারতেও

ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জন্য ভারতের ভেতরেও জনমত জোরালো হচ্ছে। এমনটাই বলা হয়েছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, তেতাল্লিশ বছর আগে এই ১৬ মে তারিখেই ভারতে নির্মিত ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলাদেশে লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিবিদ মাওলানা ভাসানী। তখন থেকেই বাংলাদেশে এই দিনটি 'ফারাক্কা লং মার্চ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে, যদিও বিগত পাঁচ দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনড় অবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি। কিন্তু খুব সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তো ফারাক্কা ব্যারাজ ভেঙে ফেলারও প্রস্তাব করেছেন। মেধা পাটকরের মতো অ্যাক্টিভিস্ট ও অনেক বিশেষজ্ঞও বিবিসিকে বলছেন, ভারতেও ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ঘটাচ্ছে। কাজেই এটি অবিলম্বে 'ডিকমিশন' করা দরকার।

বস্তুত সাতের দশকের মাঝামাঝি ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারাজ চালু করেছিল, তার পর থেকে বিতর্ক কখনওই এই প্রকল্পটির পিছু ছাড়েনি। ফারাক্কা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেমন এই ব্যারাজের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তেমনি ভারতেও কিন্তু এখন দেখা যাচ্ছে ফারাক্কা নানা ধরনের বিপদ ডেকে এনেছে। বিহারের গাঙ্গেয় অববাহিকায় প্রতি বছরের ভয়াবহ বন্যার জন্য ফারাক্কাকেই দায়ী করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তো এই বাঁধটাই তুলে দিতে বলেছিলেন। ভারতে নামী সংরক্ষণ অ্যাক্টিভিস্ট ও নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর বিবিসি বাংলাকে বলেন, 'একটা বাঁধের প্রভাব যদি খুব ধ্বংসাত্মক হয়, ফারাক্কাতে যেটা হয়েছে, তাহলে সেটা ডিকমিশন করার অসংখ্য নজির কিন্তু দুনিয়াতে আছে। আমেরিকাতেও শতাধিক ড্যাম ভেঙে দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হয়েছে।' তিনি বলেন, 'নীতিশ কুমার ফারাক্কা ভাঙার প্রস্তাব দিলেও সে ব্যাপারে বিশেষ কিছু করেননি, সত্যিকারের সোশ্যালিস্ট রাজনীতিতে বিশ্বাস করলে তারও এতদিনে গঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া উচিত ছিল।'

সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপলের কর্নধার ও নদী-বিশেষজ্ঞ হিমাংশু ঠক্করের মতে, একটা বাঁধ ডিকমিশন করার আগে কয়েকটা জিনিস খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হয়, দেখতে হয় লাভ-ক্ষতির পাল্লাটা কোন দিকে ভারী। তিনি বলেন, 'ফারাক্কার ক্ষেত্রে সেই স্টাডিটা এখনও শুরু করা হয়নি। কিন্তু একটা জিনিস স্পষ্ট– ফারাক্কার মূল উদ্দেশ্য যেটা ছিল সেই কলকাতা বন্দরকে কিন্তু আজও বাঁচানো যায়নি।' হিমাংশু ঠক্কর আরও বলেন, 'কলকাতা বন্দর টিঁকিয়ে রাখতে আজ যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা চালু হওয়ার আগেও ততটা করতে হত না। এটাকে একটা প্রতীক ধরলে ফারাক্কা তো ভেঙে ফেলাই উচিত।' তিনি জানান, ফারাক্কায় গঙ্গার ওপর রেল ও সড়ক-সেতু এখনকার মতো রেখে দিয়েই ব্যারাজটা সরিয়ে দেওয়া সম্ভব, ইউরোপ-আমেরিকাতে তা অনেক জায়গাতেই হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞ সুমনা ব্যানার্জিও বলছিলেন, ফারাক্কার জন্য গঙ্গায় এত বেশি পলি জমছে যে তাতে দুপারের জমি ভাঙছে, জনপদ প্লাবিত হচ্ছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল
তার কথায়, 'প্রতি বছরই আমরা ফিল্ড ট্রিপে সেখানে যাই। পাঁচ-ছয় বছর আগে যখন মালদার পঞ্চানন্দপুরের ভাঙন খতিয়ে দেখতে যাই, তখন দেখেছিলাম ফারাক্কার বুকে মাঝগঙ্গাতেও কিন্তু বক দাঁড়িয়ে আছে। এই ছবিটাই বলে দেয় গঙ্গাতে কী পরিমাণ সিল্টেশন জমছে বা সেডিমেন্টেশন হচ্ছে। আর সেই সিল্টেশন ঠেকানোর ক্ষমতা যদি ফারাক্কার না-থাকে, তাহলে তো গোটা ব্যারাজটাই অর্থহীন হয়ে দাঁড়ায়, তাই না?' 'আমরা ফারাক্কাকে এই অবস্থাতেই ফেলে রেখেছি যেখানে এত বিপুল পরিমাণ সেডিমেন্টেশন হচ্ছে যে নদীর চ্যানেলটার আর জল ধরে রাখার ক্ষমতা নেই - আর সেটা দুপারে উপচে পড়ছে', যোগ করেন তিনি। সুমনা ব্যানার্জি আরও বলেন, 'স্থানীয় একজন গ্রামবাসী সুন্দর উপমা টেনে বলেছিলেন, সাপের মুখটা জোরে ধরে রাখলে সাপটা যেমন ছটফট করে, নদীটাও এখানে সেভাবে ছটফট করছে। আর সাপের মুখটা ধরে রাখা হচ্ছে এই ফারাক্কা ব্যারাজ!' মেধা পাটকরেরও কোনও সংশয় নেই– ভারতের জন্যও ফারাক্কা এখন যত না উপযোগী তার চেয়ে অনেক বেশি ধ্বংস ডেকে আনছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি পরিষ্কার জানাচ্ছেন, 'না ভাটিতে, না উজানে– ফারাক্কার প্রভাব কোথাওই সুখকর হয়নি। বলা হয়েছিল ফারাক্কা বন্যা রুখতে পারবে, অথচ দেখা গেছে বন্যা আর খরার চক্র ঘুরেফিরে এসেছে। ফারাক্কার অভিজ্ঞতা আমাদের এটাই শিখিয়েছে যে বড় নদীর বুকে জল নিয়ে খেলতে নেই। তুমি বরং সেই জলটাকে ক্যাচমেন্টে আটকাতে পারো, বড় নদীতে মেশার আগেই সেই জলটা কাজে লাগিয়ে নিতে পারো।' প্রায় অর্ধশতাব্দীর পুরনো ফারাক্কা ব্যারাজ যে ভারতের আর বিশেষ কোনও কাজে আসছে না, বরং নানা ধরনের পরিবেশগত বিপদ ডেকে আনছে বিশেষজ্ঞরা অনেকেই তা খোলাখুলি বলছেন। তবে ফারাক্কা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক স্তরেই, বছর তিনেক আগে নীতীশ কুমারের প্রকাশ্য দাবির পরেও সে কাজে কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো তেলের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মঙ্গলবার পাইপলাইনটির কার্যক্রম পুনরায় শুরু করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে ইউরোপজুড়ে সামরিক ও বেসামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত সিএনএনের এক বিশ্লেষণে ইউরোপের বিভিন্ন দেশের সাম্প্রতিক নিরাপত্তা পদক্ষেপ তুলে ধরা হয়েছে।  বিশেষ উদ্বেগের কেন্দ্রে রয়েছে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোর। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সম্প্রতি ওই এলাকার কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। প্রায়

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক সংযোগ নষ্ট হওয়ার পর নেওয়ার্ক, ফিলাডেলফিয়া ও আশপাশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং কয়েকশ ফ্লাইটে বিলম্ব হয়। ফিলাডেলফিয়ার নিয়ন্ত্রণকেন্দ্রটি নিউইয়র্কের নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল, টেটারবোরো ও ফিলাডেলফিয়া বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রণ করে। ত্রুটির কারণে অনেক উড়োজাহাজকে রানওয়েতে ঘণ্টার

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবের ওপর ইয়েমেন থেকে হুথি গোষ্ঠীর চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭।  সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে অংশ নেন।  বিবৃতিতে হুথিদের ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে চালানো হামলার তীব্র নিন্দা

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেলসংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বাজারে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ডিজেলের মজুদ ঐতিহাসিকভাবে নিচে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। সরবরাহ কমে যাওয়ার প্রভাবে ডিজেলের দামও