সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গরিবের কষ্টের জন্য আল্লাহর কাছে শাসকদের জবাব দিতে হবে: ইমরান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ১৯:২৮

শেয়ার করুনঃ
গরিবের কষ্টের জন্য আল্লাহর কাছে শাসকদের জবাব দিতে হবে: ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শিক্ষা, চিকিৎসার অভাবে গরিব মানুষ ভোগান্তিতে পড়লে শাসকদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুক্রবার ওরাকজি উপজাতীয় জেলার প্রধান কার্যালয় কালাইয়াতে এক জনসভায় শুক্রবার এসব কথা তিনি বলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ভালো ক্যাপ্টেন সবসময় তার দলের ওপর নজর রাখেন। মাঝে মাঝে ব্যাটিং বিন্যাসে পরিবর্তনও আনতে হয়। আগের কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে সেখানে নতুন কাউকে আনতে হতে পারে। খেলায় জিততে হলে এটা করতে হবে। একজন প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় উন্নতিই তার একমাত্র ভাবনার বিষয় বলে তিনি মনে করেন। ইমরান খান বলেন, এ কারণে আমার দলের ব্যাটিং বিন্যাসে আমি পরিবর্তন এনেছি। একজোড়া পরিবর্তন করেছি। ভবিষ্যতেও আমি এমনটা করব।

‘সব মন্ত্রীকে আমি বলতে চাই, যাকে দেশের কোনো কাজে আসবে না, তাকে পরিবর্তন করে সেখানে নতুন কাউকে বসানো হবে, যাকে দিয়ে দেশ লাভবান হবে,’ বললেন সাবেক এই ক্রিকেট তারকা। ইমরান খান বলেন, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীদের উচিত, তাদের সন্ত্রিসভার ওপর নজর দেয়া। গরিব মানুষের ভোগান্তির জন্য শাসকদের অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাদের শিশুরা যদি শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হয়, তবে আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে।

পাক প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ১৫ বছর আগে উপজাতীয় এলাকার লোকজন যেসব সমস্যার মুখোমুখি, তা নিয়ে আমি কথা বলেছি। বর্তমানে পাখতুন তাহাফফুজ আন্দোলনের(পিটিএম) মাধ্যমে সেগুলোকে সবার সামনে নিয়ে এসেছি। ‘নিরপরাধ লোকজনের মৃত্যু ও ব্স্তুচ্যুত হওয়া নিয়ে আমি কথা বলেছি। পিটিএমও একই কথা বলছে। কিন্তু তাদের যুক্তির ধাঁচ উপজাতীয় এলাকা কিংবা পাকিস্তানের স্বার্থে কাজে লাগবে না।’ সাবেক এই ক্রিকেট কিংবদন্তি বলেন, মার্কিন স্বার্থে উপজাতীয় এলাকায় অভিযানের জন্য আমি সেনাবাহিনীর সমালোচনা করেছি। কারণ উপজাতীয় লোকজন হচ্ছেন আমাদের সেনাবাহিনী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

ইনিউজ ৭১/এম.আর

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

সর্বশেষ সংবাদ

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

এ সম্পর্কিত আরও পড়ুন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরে সাময়িক বিপর্যয়

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরে সাময়িক বিপর্যয়

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলীয় কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেন, রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো

ইসরায়েলকে ৬০ হাজার ভারী সমরাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ৬০ হাজার ভারী সমরাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে প্রায় ৬০ হাজার ভারী সমরাস্ত্র সরবরাহের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত প্যাকেজে ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি ওজনের ৪০ হাজার বোমা এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড রয়েছে। বিষয়টি মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।  প্রস্তাবিত ৪০ হাজার ভারী বোমার মধ্যে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০

হুথি হামলার পর সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

হুথি হামলার পর সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের প্রয়োজন হলে বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের

পাকিস্তানে মসজিদ হামলার পর অভিযানে আট জঙ্গি নিহত

পাকিস্তানে মসজিদ হামলার পর অভিযানে আট জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ সদর দপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ বিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিও জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য। শুক্রবার কোহাট শহরের পুলিশ সদর দপ্তরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ

ট্রাম্পের নতুন আইনে ভারত-চীনের সামনে শুল্কের চাপ

ট্রাম্পের নতুন আইনে ভারত-চীনের সামনে শুল্কের চাপ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। ফলে ভারত ও চীনের মতো দেশগুলো নতুন শুল্কের আওতায় পড়তে পারে।  আইনটিতে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর