শনিবার, ২৭ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যেভাবে ভারত-পাকিস্তান সংঘাতের চড়া মাশুল গুনছে এয়ার ইন্ডিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১৬:১৮

শেয়ার করুনঃ
যেভাবে ভারত-পাকিস্তান সংঘাতের চড়া মাশুল গুনছে এয়ার ইন্ডিয়া

গত মাসে শুরু হওয়া পাক-ভারত সংঘাত কিছুটা থেমে আছে। কিন্তু ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াকে এখনও এর চড়া মাশুল গুনে যেতে হচ্ছে। গত তিন সপ্তাহ ধরেই পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ। ফলে এয়ার ইন্ডিয়ার ইউরোপ বা যুক্তরাষ্ট্রগামী বিমানগুলোকে এখন অনেক ঘুরপথে যেতে হচ্ছে। বাড়তি সময়, জ্বালানি এবং রিফিউয়েলিং স্টপেজের কারণে এয়ার ইন্ডিয়ার ইতোমধ্যেই এক কোটি ডলারের মতো বাড়তি খরচ হয়েছে এবং এই অঙ্কটা রোজই বেড়ে চলেছে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, অচিরেই এই পরিস্থিতি হয়তো আবার স্বাভাবিক হতে পারে। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বালাকোটে হামলা চালিয়েছিল ভারতের যুদ্ধবিমান। তার পরের দিন থেকেই এয়ার ইন্ডিয়ার জন্য বন্ধ হয়ে যায় পাকিস্তানের আকাশসীমা।

ফলে দিল্লি থেকে তাদের ইউরোপ বা যুক্তরাষ্ট্রগামী বিমানগুলোকে এখন প্রথমে দক্ষিণমুখী হয়ে গুজরাট যেতে হচ্ছে - তারপর আরব সাগর ও পার্সিয়ান গাল্ফ পাড়ি দিয়ে উড়তে হচ্ছে গন্তব্যের দিকে। এয়ার ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে। নতুন এই পরিস্থিতিতে তাদের সমস্যা আরও অনেকগুণ বেড়ে গেছে। সংস্থাটির সাবেক ব্যবস্থাপক অশোক শর্মা বলেন, যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই খরচ তো বাড়বেই। তা ছাড়া জার্নির সময়ও স্বাভাবিকভাবেই বাড়ছে। আর বেশি লম্বা রুট মানেই বেশি জ্বালানি, যার পুরোটা একবারে ভরে নিয়ে যাত্রা শুরু করাও সব সময় সম্ভব নয়- ফলে রাস্তায় কোনও একটা ট্রানজিট পয়েন্টে নতুন করে তেল ভরার জন্য রিফিউয়েলিং স্টপও নিতে হচ্ছে। দিল্লি থেকে এতদিন এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সরাসরি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি বা শিকাগোতে যেত সেগুলোকেই এখন জ্বালানি ভরার জন্য থামতে হচ্ছে আমিরাতের শারজাহ বা অস্ট্রিয়ার ভিয়েনায়। আর এতেও খরচ প্রচুর বেড়ে গেছে।

এমন কী, লন্ডন বা প্যারিস থেকে এয়ার ইন্ডিয়ায় চেপে দিল্লি আসতে বাড়তি দু-তিনঘন্টা সময় লাগছে। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব সালমান হায়দার অবশ্য মনে করেন, পরিস্থিতিটা পাকিস্তানকেও অসুবিধায় ফেলছে - কাজেই একটা সমাধান হয়তো শিগগিরি বেরিয়ে আসবে। হায়দার বিবিসিকে বলেন, পাকিস্তান যখন পূর্ব আর পশ্চিম, দু’ভাগে বিভক্ত ছিল তখন ভারত তাদের আকাশসীমা বন্ধ করে দিলেই তারা বিরাট বিপদে পড়ত। বাংলাদেশ সৃষ্টির পর সমস্যাটা সেভাবে নেই ঠিকই, কিন্তু আজ ভারতও যখন তাদের আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দিচ্ছে - সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া তাদের কাছে বহু দূরের পথ হয়ে যাচ্ছে। ফলে আমি নিশ্চিত দু’দেশের উত্তেজনা আরও একটু প্রশমিত হলেই এই পরিস্থিতির একটা সমাধান হবে। এর আগেও একাত্তরের যুদ্ধের সময় এবং তারপরেও বেশ কয়েকবার ভারত-পাকিস্তান তাদের আকাশসীমা পরস্পরের জন্য নিষিদ্ধ করেছে। কিন্তু এখন এয়ার ইন্ডিয়ার যত বিমান প্রতিদিন ইউরোপ-আমেরিকায় যায় আগে কখনওই এত বেশি বিমান যায়নি। ফলে আর্থিক চাপটাও পড়ছে নজিরবিহীন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে

ইতিহাস গড়ে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে। শুক্রবার রাত স্থানীয় সময় প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ করে এ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে পরিচালিত সামরিক অভিযানের ফলে ইসরায়েলের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সামগ্রিক প্রভাব তুলে ধরা হয়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘জমান ইসরায়েল’-এর প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের

ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর যাচাইয়ের দাবি আইএইএর প্রধান

ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর যাচাইয়ের দাবি আইএইএর প্রধান

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ চালুর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। শুক্রবার (২৬ জুন) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। তার মতে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সমঝোতার ফলে সবচেয়ে বড় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের সক্ষমতার জন্য পরিচিত ছিলেন। সাবেক মার্কিন কর্মকর্তা, কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের অন্যতম ভিত্তি ছিল ইরানবিরোধী নীতিতে যুক্তরাষ্ট্রকে