শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মাত্র একটি স্যান্ডউইচ 'চুরি'র অপরাধে এমপির পদত্যাগ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৪

শেয়ার করুনঃ
মাত্র একটি স্যান্ডউইচ 'চুরি'র অপরাধে এমপির পদত্যাগ!

সুপার মাকের্টে গিয়েছেন এমপি। ক্ষুধা লাগায় একটা স্যান্ডউইচের অর্ডার দিতে চেয়েছিলেন। দোকানের কর্মচারি একটু ব্যস্ত ছিলেন। ফলে এমপি একাধিকবার তাকে স্যান্ডউইচের কথা বললেও তিনি শুনেননি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত নেতা এক পর্যায়ে নিজের হাত লাগিয়ে স্যান্ডউইচ খেয়ে বিল না দিয়েই চলে যান! দোকান থেকে চলে যাওয়ার পর মেজাজ ঠিক হয়। একটু পরে নিজেই ফিরে আসেন বিল দেয়ার জন্য। পরে গল্পোচ্ছলে সহকর্মীদের কাছে ঘটনা বলার পর তা প্রকাশিত হয় গণমাধ্যমে। এবং স্যান্ডউইচ খেয়ে বিল না দেয়ার বিষয়টিকে ‘চুরি’ হিসেবে গণ্য হয় সাধারণের কাছে। শেষমেশ এই ক্ষুদ্র চুরির অভিযোগেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। পদত্যাগী পার্লামেন্ট সদস্য বা এমপির নাম দারি ক্রাজিক (৫৪)। তিনি স্লোভেনিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল মারিয়ান সারেজ লিস্টের (এলএমএস) নেতা। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ক্রাজিক স্লোভেনিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পপ টিভিকে বলেন, তিনি সুপারশপের কাউন্টারে তিন মিনিট অপেক্ষা করেও কোনো কর্মীকে পাননি। অথচ সুপারশপে তখন তিনজন কর্মী ছিলেন। তাঁরা নিজেদের মধ্যে গল্পে এতটাই মশগুল ছিলেন যে গ্রাহকের দিকে খেয়ালই করছিলেন না। ক্রাজিকের ভাষ্যমতে, সুপারশপের কর্মীরা তাঁকে পাত্তা দেননি। এতে বিরক্ত হয়ে তিনি স্যান্ডউইচের দাম না দিয়েই চলে যান। বিবিসির খবরে বলা হয়, গত বুধবার পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে হাস্যোচ্ছলে সুপারশপের ঘটনার কথাটি বলেন দারি ক্রাজিক। তাঁর সহকর্মীরাও ঘটনাটি শুনে বেশ মজা পান এবং হাসাহাসি করেন। কিন্তু পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর ক্রাজিকের দল এলএমএসের পার্লামেন্টারি অংশের প্রধান ব্রেনি গোলুবোভিচ ওই আচরণের নিন্দা জানান। তিনি এই ধরনের কাজকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে বলেন, সাংসদ হিসেবে ক্রাজিকের দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়া উচিত ছিল। এলএমএসের উচ্চ নৈতিক মানদণ্ডের কথাও মাথায় রাখা উচিত ছিল তার। ঘটনা বেগতিক দেখে ক্রাজিক দুঃখ প্রকাশ করেন। পরে পার্লামেন্টের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

সর্বশেষ সংবাদ

মেঘনায় ট্রলারডুবি, দুই ভাইবোনসহ তিনজনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি, দুই ভাইবোনসহ তিনজনের মরদেহ উদ্ধার

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় স্বর্ণবাজারে অস্থিরতা রয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও ভূ-স্থানিক তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালির জাহাজে আরও নিখুঁত হামলা চালাতে সহায়তা করছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় চীনা স্যাটেলাইট তথ্য

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে তার বক্তব্য প্রকাশিত হয়। জোকারের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার। তিনি এটিকে দেশের মৌলিক অধিকারের অংশ হিসেবেও উল্লেখ করেন। তার দাবি, ৬০

ইরানের সাত দিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের সাত দিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। একই প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও মার্কিন বোমাবর্ষণ শুরু হতে পারে। এনডিটিভি শনিবার এ তথ্য প্রকাশ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট

আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা বিমান হামলা

আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা বিমান হামলা

পাকিস্তানের আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশের পর আফগানিস্তানের ১০টি স্থানে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেন। তাঁর দাবি, বুধবার আফগানিস্তান থেকে আসা ড্রোনগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে অভিযান চালানো হয়। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের আকাশসীমায়