
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১০

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
