সোমবার, ১০ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

এবার বাদশাহ ফয়সাল পুরস্কার পাচ্ছেন যাঁরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ২২:৪৩

শেয়ার করুনঃ
এবার বাদশাহ ফয়সাল পুরস্কার পাচ্ছেন যাঁরা

ইসলামের সেবায় অনন্য ভূমিকা রাখায় ২০২২ সালে বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য দুজন ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট আলি হাসান মুওয়াইনি ও মিসরীয় শিক্ষাবিদ অধ্যাপক হাসান মাহমুদ আল শাফেয়িকে এ বছর মুসলিম বিশ্বের মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হবে।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) রিয়াদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চার বিভাগে কিং ফয়সাল প্রাইজ প্রাপ্ত বিশ্বের খ্যাতিমান সাতজনের নাম ঘোষণা দেওয়া হয়। বছরের শেষ দিকে এক জমকালো অনুষ্ঠানে নির্বাচিতদের মধ্যে এ পুরস্কার দেওয়া হবে। 

আরও

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

৯৬ বছর বয়সী আলি হাসান মুওয়াইনি ১৯৮৫-১৯৯৫ সাল পর্যন্ত তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আর হাসান মাহমুদ আল শাফেয়ি কায়রো বিশ্ববিদ্যালয়ের ইসলামী দর্শন বিভাগের অধ্যাপনার পাশাপাশি তিনি পাকিস্তানের ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের প্রেসিডেন্ট। 

আরবি ভাষা ও সাহিত্য বিভাগে যৌথভাবে পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদী আরবি কবিতার বিশেষজ্ঞ অধ্যাপক সুজান স্টেটকেভিচ এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির আরবি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাহিত্য সমালোচক মুহসিন আল মুসাভিকে। 

আরও

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু
বাদশাহ ফয়সাল পুরস্কার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চিকিৎসা বিভাগে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটির রসায়ন ও রাসায়নিক জীববিজ্ঞানের অধ্যাপক ডেভিড রুচিয়েন লিউকে মেডিসিন বিভাগে সম্মানিত করা হয়েছে। বিজ্ঞান বিভাগে যৌথভাবে পুরষ্কার পেয়েছেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গণিত বিভাগের অধ্যাপক অস্ট্রিয়ান-ব্রিটিশ গণিতবিদ  অধ্যাপক মার্টিন হেয়ারার এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কোরান্ট ইনস্টিটিউট অফ ম্যাথমেটিকাল সায়েন্সেসের শিক্ষক তিউনিসিয়ান গণিতবিদ অধ্যাপক নাদের মাসমুদি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে গত ২৮ ডিসেম্বর রিয়াদের এক জমকালো অনুষ্ঠানে ২০২১ সালে বিভিন্ন বিভাগে অবদান রাখা বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়। পবিত্র কোরআন ও হাদিসের ইংরেজি অনুবাদের সফটওয়্যার ডেভেলপ করে ইসলামের সেবায় অনন্য ভূমিকা রেখে পুরস্কার পেয়েছেন কুয়েতের সাখর সফটওয়্যার কম্পানির স্বত্বাধিকারী প্রযুক্তিবিদ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল শারিখ।

আরবি ভাষা ও সাহিত্যে এ পুরস্কার পেয়েছেন মরক্কোর আবদুল মালিক আল সাদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ মুখতার মিশবাল। চিকিৎসাক্ষেত্রে যৌথভাবে পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের স্নায়ু বিশেষজ্ঞ ড. স্টিফেন মার্ক স্ট্রিটম্যাটার ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টিমসেল ইনস্টিটিউটের অধ্যাপক রবিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানে যৌথভাবে পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়ার পদার্থবিদ অধ্যাপক স্টুয়ার্ট পারকিন। 

তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দুই লাখ মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি দুই লাখ আট হাজার ৬৫৬ টাকা), ২৪ ক্যারেটের স্বর্ণপদক ও আরবি ক্যালিগ্রাফিতে লেখা একটি প্রশংসাপত্র দেওয়া হয়। কিং ফয়সাল পুরস্কার বোর্ডের চেয়ারম্যান মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল তাদের মধ্যে পুরস্কার প্রদান করেন। 

১৯৭৭ সালে কিং ফয়সাল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর অসামান্য অবদানের জন্য বিশ্বের নির্বাচিত গুণী ব্যক্তিত্বদের সম্মাননায় কিং ফয়সাল পুরস্কার দেওয়া শুরু হয়। জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের সেবার উদ্দেশ্যে এ পুরস্কারের যাত্রা হয়। 

প্রথম বছর শুধু ইসলামের সেবা, ইসলাম শিক্ষা ও আরবি সাহিত্য- এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ১৯৮১ সালে চিকিৎসা ও বিজ্ঞানকে পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে অনেক যাচাই-বাছাইয়ের পর বিশেষজ্ঞ কমিটি বিজয়ীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত ৪৩টি দেশের সর্বমোট ২৭৫ জন এ সম্মাননা পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২১ জন নোবেল পুরস্কার পেয়েছেন। সূত্র : আরব নিউজ

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

তেহরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিলে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক নতুন পরমাণু চুক্তির দাবি ছেড়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প এ ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিজের জ্যেষ্ঠ সহযোগীদের গোপনে জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শর্তের তালিকায় বলা হয়েছে,

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরানের সঙ্গে চলমান পাঁচ মাসব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেন্টাগন। সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দেওয়া হচ্ছে। শনিবার পেন্টাগনের মুখপাত্র শান পারনেল এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন পূরণে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ওই

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান শারীরিক অবস্থা ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন মানুষের মাঝে দেখা যায়। তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা

সর্বশেষ সংবাদ

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই