বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

নষ্ট মোবাইল ফেরত দিলে মিলবে টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪

শেয়ার করুনঃ
নষ্ট মোবাইল ফেরত দিলে মিলবে টাকা

নষ্ট মোবাইল ফোন কী করবেন, কোথায় ফেলবেন- এনিয়ে অনেকে বেশ চিন্তিত থাকেন। এটি এমন এক ধরণের জিনিস যা নষ্ট হয়ে গেলেও সহজে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতেও খারাপ লাগে। তাহলে কী করা যেতে পারে? মোবাইল ফোন আমদানিকারকরা বলছেন, নষ্ট মোবাইল ফোন তাদের কাছে জমা দিলে টাকা পাওয়া যাবে। বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন, নষ্ট মোবাইল ফোন ফেরত দিলে যাতে ফোনের মালিক কিছু টাকা পায় সে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, একটি মোবাইল ফোন সেট গড়ে তিন বছরের বেশি ব্যবহার করা যায় না। ফলে তিন বছর পরে এটি ইলেকট্রনিক বর্জ্যে পরিণত হয়। তাই সেগুলো ফেরত নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

খুব শিগগিরই এ ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি বলেন, দেশের ১০০টি শপিং মলে আমাদের বুথ থাকবে, যেখানে নষ্ট মোবাইল ফোন ফেরত দিয়ে টাকা পাওয়া যাবে। প্রথম দফায় ঢাকার ৫টি থেকে ১০টি শপিং মলে এ উদ্যোগ কার্যকর করা হবে। এরপর পুরো বাংলাদেশে এটি চালু হবে। রুহুল আলম আল মাহবুব বলেন, যারা নষ্ট মোবাইল ফোন দিতে আসবে, তাদের যদি কিছু টাকা না দেয়া হয়, তাহলে বিষয়টিতে মানুষের আগ্রহ থাকবে না। তবে কত টাকা দেয়া হবে সেটি নির্ধারিত হবে মোবাইল ফোনের অবস্থার ওপর ভিত্তি করে।

মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার কোটি মোবাইল হ্যান্ডসেট নষ্ট হয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর প্রায় তিন কোটি হ্যান্ডসেট আমদানি করা হচ্ছে। ফলে এখান থেকে যে ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে সেটি পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা।

আরও

অন্য প্ল্যাটফর্মের কনটেন্ট লিংক দিয়েই ফেসবুক আয়

অন্য প্ল্যাটফর্মের কনটেন্ট লিংক দিয়েই ফেসবুক আয়

নষ্ট মোবাইল দিয়ে কী হবে?

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশে প্রতি বছর বেশ দ্রুততার সাথে ইলেকট্রনিক বর্জ্য বাড়ছে। বাংলাদেশ পরিবেশ অধিদফতরের এক হিসেবে বলা হচ্ছে, ২০১৮ সালে বাংলাদেশে চার লাখ টন ইলেকট্রনিক বর্জ্য হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি ১২ লাখ টন ছাড়িয়ে যাবে। মোবাইল ফোন ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব বলছেন, ইলেকট্রনিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের মাত্রা অবনতির দিকে যাচ্ছে। এ দূষণ ঠেকানোর জন্যই নষ্ট মোবাইল ফোন সেট সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ সফলভাবে কার্যকর করা গেলে, নষ্ট ল্যাপটপ কিংবা অন্যান্য ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহের প্রবণতা গড়ে উঠবে।

বিজ্ঞান-প্রযুক্তি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি বলেন, নষ্ট মোবাইল ফোন সেট সংগ্রহ করে সেগুলো বিভিন্ন রি-সাইক্লিং শিল্পের কাঁচামাল হিসেবে সরবরাহ করা যাবে। এসব ফোন সেটের বিভিন্ন উপাদান থেকে নানা রকমের জিনিস উৎপাদনের কাজে লাগতে পারে। মাহবুব আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করছি। তবে এজন্য সরকার এবং রি-সাইক্লিং শিল্পকে এগিয়ে আসতে হবে। কারণ, নষ্ট মোবাইল ফোন ফেরত দিয়ে মানুষ যদি কিছু টাকা না পায়, তাহলে তারা উৎসাহিত হবে না।’

ইনিউজ ৭১/এম.আর

আরও

২৯ সেপ্টেম্বর থেকে স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক ব্যাঘাত

২৯ সেপ্টেম্বর থেকে স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক ব্যাঘাত

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

এ সম্পর্কিত আরও পড়ুন

অবিক্রীত মোবাইল তথ্য জমার সময় বাড়াল বিটিআরসি

অবিক্রীত মোবাইল তথ্য জমার সময় বাড়াল বিটিআরসি

দেশে অবৈধ পথে ও চোরাই মোবাইল ফোন আমদানি বন্ধের লক্ষ্যে সরকারের বহুল আলোচিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে এই সিস্টেম কার্যকর হওয়ার কথা থাকলেও, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এনইআইআর চালুর আগে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের

১৮ কোটি মানুষের ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস: সাইবার হামলার আশঙ্কা

১৮ কোটি মানুষের ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস: সাইবার হামলার আশঙ্কা

বিশ্বব্যাপী প্রায় ১৮ কোটি ৩০ লাখ ই-মেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনা সামনে আসায় নতুন করে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই ফাঁস হওয়া ডাটাসেটের বড় অংশই গুগলের ই-মেইল পরিষেবা জিমেইল ব্যবহারকারীদের বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে গুগল জানিয়েছে, তাদের নিজস্ব সার্ভার বা সিস্টেমে কোনোরকম হ্যাকিং হয়নি। বরং ম্যালওয়্যারে আক্রান্ত ব্যক্তিগত কম্পিউটার ও ব্রাউজার থেকে ব্যবহারকারীদের লগইন তথ্য

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

ফেসবুক নতুন একটি এআই ফিচার চালু করেছে যা ব্যবহারকারীর মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করে পোস্ট বা সম্পাদনার সাজেশন দেবে। প্রথমভাবে এই ফিচার যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সম্মতি দিলে ফেসবুক অ্যাপ তাদের ফোন থেকে ছবি মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের মতো

মোবাইল নম্বরের ওপর আর নির্ভর করবে না হোয়াটসঅ্যাপ ব্যবহার

মোবাইল নম্বরের ওপর আর নির্ভর করবে না হোয়াটসঅ্যাপ ব্যবহার

আট থেকে আশি সকলেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সংস্থা এবার এমন একটি ফিচার আনার পরিকল্পনা করছে, যা অনুসারে ব্যবহারকারীর নম্বর না থাকলেও যেকোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে। সংস্থার সূত্রে খবর, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন সুবিধা আনা হচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে মেসেজ বা কল করার জন্য তার ফোন নম্বর থাকা আবশ্যক। তবে নতুন ফিচারে ইনস্টাগ্রামের মতো

আজ মধ্যরাতে আকাশে বিরল সুপারমুনের দেখা

আজ মধ্যরাতে আকাশে বিরল সুপারমুনের দেখা

আজ রাত (৬ অক্টোবর) মধ্যরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা মিলবে বছরের প্রথম সুপারমুনের। জ্যোতির্বিদরা বলছেন, এটি ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের প্রথমটি। যারা আজ রাতের এই দৃশ্য দেখতে ব্যর্থ হবেন, তারা ৭ অক্টোবর রাতেও দেখতে পাবেন এই মহাজাগতিক সৌন্দর্য। চাঁদ পৃথিবীর কক্ষপথে আবর্তনের সময় যখন সবচেয়ে কাছে আসে, তখন সেটি আকারে বড় ও উজ্জ্বল দেখা যায়—এটিকেই বলা হয় সুপারমুন।