বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ডিপ্রেশন দূর করার মহৌষধ 'মা'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৪

শেয়ার করুনঃ
ডিপ্রেশন দূর করার মহৌষধ 'মা'

ডিপ্রেশন মনের বা শরীরের এমন একটি সমস্যা যার ফলে একজন মানুষ ক্রমশ বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে। আপনি যদি নিজের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ দেখতে পান তাহলে নিজেকে এর থেকে বের করে আনতে চেষ্টা করতে হবে আপনাকেই। জেনে রাখুন, আপনার এই সমস্যার মহৌষধ আর কেউ নন, আপনার মা। ডিপ্রেশনে ভোগা মানুষগুলোর পৃথিবী বর্ণহীন, স্বাভাবিক জীবনের আনন্দ-উচ্ছ্বাস, স্পৃহা, কর্মচাঞ্চল্য এই অনুভূতিগুলোর কোনো অস্তিত্ব নেই সেখানে। আছে কেবল হৃদয়ের গহীনে বিদ্ধ একরাশ শূন্যতা। প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ সে ভীষণ ক্লান্ত, এবার সময় হয়েছে জীবন থেকে ছুটি নেওয়ার। এভাবেই এই নির্দয় জগৎ থেকে সবার অগোচরে একদিন টুপ করে ঝরে যায় মানুষটা।  সমাজ বিজ্ঞানীরা এসব সমস্যার এক অসাধারণ নিরাময় আবিষ্কার করেছেন। আর সেটির সত্যতা যাচাই করতে আপনাকে মিনিট পাঁচেকের বেশি ব্যয় করতে হবে না। স্রেফ আপনার মায়ের সঙ্গে কথা বলুন। মা যদি ধারেকাছে না থাকেন, তবে তাকে ফোনে একটি কল দিন। এতে করে আপনার স্ট্রেস কমা ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।

সম্পর্ক-বিজ্ঞানে মায়ের ভালোবাসার মতো ক্ষমতাশালী বস্তু খুব কমই আছে। গবেষকরা দীর্ঘদিন ধরেই জানতেন যে, একজন সন্তান যদি তার মাকে জড়িয়ে ধরে, তাহলে মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্কে ভালো লাগার অনুভূতিসম্পন্ন হরমোন অক্সিটোসিনের স্রোত বয়ে যায়। যা মা ও সন্তানের মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরো জোরালো করে, মানসিক চাপ কমায় এবং পারস্পরিক বিশ্বাসের খুঁটিকে আরো মজবুত করে।  গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, মায়ের ভালোবাসার শক্তি কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়। একজন মায়ের পক্ষে হাজার মাইল দূরে থেকেও সন্তানের মন ভালো করে দেয়া সম্ভব, যেটি রীতিমতো একটি গবেষণা থেকেই প্রমাণিত। ইউনিভার্সিটি অব উইসকনসিনের চাইল্ড ইমোশন ল্যাব থেকে করা গবেষণাটির ফল বলছে, মায়ের আলিঙ্গন সন্তানের মানসিক স্ট্রেস কমাতে যে প্রভাব ফেলে, ফোনের মাধ্যমে শোনা যাওয়া মায়ের কণ্ঠস্বরেও ঠিক সেরকমই প্রভাব বিদ্যমান। তাহলে আর দেরি কেন? মন খারাপ লাগলে, বিষন্নতা পেয়ে বসলে, ডিপ্রেশন মনকে গ্রাস করছে বুঝতে পারলেই মায়ের কাছে চলে যান, অথবা ফোন করে কথা বলুন তাঁর সাথে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা
স্বাস্থ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব