
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫১

বাংলাদেশে চলতি বছর হামে মারা যাওয়া শিশুদের ৯২ শতাংশই হাম-রুবেলা টিকার কোনো ডোজ পায়নি। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ শিশুর বয়স ছিল ৯ মাসেরও কম। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।
