শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

বরিশালে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত-মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০:৩

শেয়ার করুনঃ
বরিশালে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত-মৃত্যু

ডেঙ্গু পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ছে বরিশালে। বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুও হচ্ছে অনেক।

গত তিন সপ্তাহের বেশি সময় ধরে (২৩ দিনে) বরিশালে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে সাতগুণ। এভাবে চলতে থাকলে বরিশাল স্বাস্থ্য বিভাগকে অদূর ভবিষ্যতে ব্যাপক ভোগান্তি পোহাতে হবে।

আরও

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩৯। এদিন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন দুই হাজার ৬৭৯ জন। একই দিন পর্যন্ত বিভাগের বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৪৮ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৫ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাত্র ২৩ দিনে বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। অর্থাৎ বছরের শুরু থেকে সাত মাসে যে পরিমাণে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, তার থেকে গত মাত্র ২৩ দিনে তার প্রায় দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গু আক্রান্ত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে বছরের শুরু থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রায় ৭ মাসে যেখানে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, সেখানে ২৫ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাত্র ২৩ দিনে বিভাগে ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যা বছরের শুরুর সাত মাসের তুলনায় মৃত্যুর হার ৭ গুণের বেশি।

আবার গত ২৩ দিনের মধ্যে (৯ আগস্ট পর্যন্ত) ৪০৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ২৩ দিনের বেশির ভাগ দিনই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা গড়ে আড়াই থেকে ৩ শত জনের উপরে ছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় গড়ে বিভাগের সরকারি হাসপাতালগুলোয় অবস্থানরত শুধু ডেঙ্গু আক্রান্ত রোগী থাকার সংখ্যা হাজারের ওপর ছাড়িয়েছে।

জনবল না বাড়লে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এভাবে বৃদ্ধি পেতে থাকবে। ফলে ভবিষ্যতে সঠিকভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস। 

তিনি বলেন, আমাদের উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবখানেই জনবল সংকট থাকলেও এখন পর্যন্ত আমরা শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। তবে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা শঙ্কিত। ডেঙ্গু আক্রান্ত রোগীর হার অব্যাহত থাকলে কী হবে বোঝা যাচ্ছে না। জনবলের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশাকরি তারা দ্রুত ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, হিসেব অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যে রকমই থাকুক না কেন, জুলাইয়ের শেষ দিক ও আগস্টের এখন পর্যন্ত প্রচুর রোগী সরকারি হাসপাতালগুলোয় ভর্তি হচ্ছে। তাদের সেবা নিশ্চিত করতে আমাদের লোকজনকে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বিভাগজুড়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ ও মাইকে প্রচারণা চালাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশালে এবারে ডেঙ্গুর প্রকোপ বেশি। আর এটি মোকাবিলায় আমাদের সবার সচেতন হওয়া জরুরি। ডেঙ্গুসহ সব মশার বংশ বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ নিয়ে সরকার ও স্বাস্থ্য বিভাগের যে বার্তা সেটি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট আকারে সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। সবাইকে সচেতন করাসহ নাগরিকদের সাথে আমরা কথা বলেছি।

সবাইকে এগিয়ে আসতে হবে, ঘরবাড়ি ও আঙ্গিনা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার বংশবিস্তার যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে। আমরা জনসমাগমপূর্ণ এলাকাসহ বিদ্যালয়গুলোয় প্রচারণা চালাচ্ছি, এছাড়া নগরজুড়ে মাইকিংও করা হচ্ছে। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ স্থানীয় সরকারে প্রতিটি দপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব