সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবল

মৌরা'র হ্যাটট্রিক, পগবার জোড়া গোল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১৯:১১

শেয়ার করুনঃ
মৌরা'র হ্যাটট্রিক, পগবার জোড়া গোল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কাছে ১-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর লক্ষ্য অন্তত চতুর্থ স্থানটা দখল করা। কিন্তু ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েও চতুর্থ স্থান নিশ্চিত হলো না তাদের। থাকতে হলো ৫ নম্বরেই। তবে ওয়েস্টহ্যামের বিপক্ষে জয়ছাড়া কোনো বিকল্পই খোলা ছিল না ওলে গানার শোলশায়েরের সামনে। শেষ পর্যন্ত ফরাসী ফুটবলার পল পগবার জোড়া গোলে ওয়েস্টহ্যামকে ২-১ ব্যবধানে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ১১ নম্বরে থাকা ওয়েস্টহ্যাম কিন্তু যথেষ্ট চাপ তৈরি করেছিল ম্যানইউর ওপর। যদিও পগবার পেনাল্টির সামনে থমকে যেতে হলো তাদের। ১৯ মিনিটে পগবার প্রথম পেনাল্টিতে ১-০ ব্যবধানে যায় ম্যানইউ। বিরতির পর সেই গোল শোধ করে দেন ওয়েস্টহ্যামের ফেলিপে অ্যান্ডারসন।

ম্যাচের ৮০ মিনিটে পগবার পা থেকে দ্বিতীয় পেনাল্টি গোল। এই জয়ের পর ম্যানইউ পৌঁছে গেল পাঁচ নম্বরে। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট তাদের। ৬ নম্বরে আর্সেনালের ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট। শনিবার অন্য ম্যাচে জিতে তিন নম্বরে উঠে এলো টটেনহ্যাম। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের। টটেনহ্যামের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন লুকাস মৌরা। হাডার্সফিল্ডকে ৪-০ ব্যবধানে হারানোর পথে এই হ্যাটট্রিক করেন টটেনহ্যামের মৌরা। ভিক্টর ওয়ানিয়ামার গোলে টটেনহ্যাম এগিয়ে যাওয়ার পর হ্যাটট্রিক করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পাওয়ার জন্য এদিন মাঠে নামতে পারেননি টটেনহ্যামের এক নম্বর স্ট্রাইকার হ্যারি কেন। একই কারণে খেলেননি ডেলে আলি ও হ্যারি উইঙ্কসও। প্রথম একাদশে ছিলেন না সন হিউং মিন। তা সত্ত্বেও টটেনহ্যামের জয় আটকাল না। হাডার্সফিল্ড ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের একেবারের শেষের দল। ২০ নম্বরে থাকা হাডার্সফিল্ডের ৩৪ ম্যাচে সংগ্রহ মাত্র ১৪ পয়েন্ট। লিগ থেকে তাদের অবনমন নিশ্চিতও হয়ে গেছে ইতিমধ্যে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

ইনিউজ ৭১/এম.আর

ফুটবল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

দেবীদ্বারে মাকে কুপিয়ে ভাতিজিকে আছড়ে হত্যা করল যুবক

দেবীদ্বারে মাকে কুপিয়ে ভাতিজিকে আছড়ে হত্যা করল যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ছাড় নয় জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ছাড় নয় জানাল যুক্তরাষ্ট্র

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার