
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৪:৫

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
