বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

জাহাঙ্গীরনগরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৯

শেয়ার করুনঃ
জাহাঙ্গীরনগরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, এবছর ভর্তি পরীক্ষা মোট ৭টি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে:

আরও

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর
A, B, C ও D ইউনিট: ৮০০ টাকা

E ইউনিট: ৭০০ টাকা

C1 এবং আইবিএ-জেইউ ইউনিট: ৬০০ টাকা

আবেদনের সাথে ১.২ শতাংশ সার্ভিস চার্জ প্রদান করতে হবে। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আরও

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব
ইউনিটভিত্তিক বিভাগসমূহের তথ্য:

A ইউনিট: গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, আইআইটি

B ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ

C ইউনিট: কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
C1 ইউনিট: নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা, কলা ও মানবিকী অনুষদ

D ইউনিট: জীববিজ্ঞান অনুষদ

E ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদ, আইবিএ

বিস্তারিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: আগামী ২৩ নভেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ju-admission.org ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

১. বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা-

২. ২০২২ সাল ও তার পরবর্তী বছরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৪. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), F ইউনিট (আইন অনুষদ) ও I ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৭৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।

৫. জিসিই ২০২০ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত O লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২৪ অথবা ২০২৫ সালের A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর O লেভেল ও A লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে B গ্রেড বা সমমান ও তিনটি বিষয়ে কমপক্ষে C গ্রেড বা সমমান থাকতে হবে।

৬. A লেভেল শিক্ষার্থীদের জন্য-

A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। B ও F ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে।

৭. প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার নম্বরপদ্ধতি

১. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।

২. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়: সব ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

৩. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে ju-admission.org ও ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

৪. সব ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪৫ শতাংশ অর্থাৎ ৮০ নম্বরের মধ্যে ৩৬।

৫. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR শিটের (উত্তরপত্র) নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে।

৬. পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ‘ইংরেজি’ নির্বাচন করতে হবে এবং তাঁদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।

৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতলেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

১. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ): বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২ ও রসায়ন ২২ নম্বর এবং আইসিটি ৮।

২. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ ও যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।

৩. C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।

৪. C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০ ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।

৫. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪ ও জীববিজ্ঞান-৪৪ (উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা-২২) নম্বর।

৬. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০ ও ব্যবস্থাপনা ২০ নম্বর।

বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ও Analytical Ability ২০, বিজনেস–সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০ নম্বর।

৭. ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical aptitude and IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর। ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে।

সর্বশেষ সংবাদ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

জনপ্রিয় সংবাদ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম