রবিবার, ১ মার্চ, ২০২৬১৭ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

আগেও ভারত-পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১:৩৬

শেয়ার করুনঃ
আগেও ভারত-পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা

তিন ম্যাচের দুটিতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। এখন পর্যন্ত বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এজন্য পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারানো জরুরি। এই দুই দলকে আগেও হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। 

ফলে চলতি বিশ্বকাপে এই দুই দলকে আবারও হারিয়ে সেমিফাইনালের পথ পরিস্কার করাটা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন হলেও একেবারে অসম্ভব কিছুই নয়।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ খেলছে বি-গ্রুপে। এই গ্রুপে আছে দুই নিকটতম প্রতিবেশী ভারত ও পাকিস্তান। শনিবার পর্যন্ত পয়েন্ট টেবিলটা যতটা স্থিতিশীল ছিল, দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার এবং বাংলাদেশ ও পাকিস্তানের জয়ে অনেকটাই পাল্টে গেছে চিত্র। গ্রুপের ছয় দলের মধ্যে পাঁচ দলেরই এখন সম্ভাবনা তৈরি হয়েছে সেমিফাইনালে যাওয়ার। যে তালিকায় আছে সাকিবের দলও।

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

যে জিম্বাবুয়ের কাছে আগের ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান, সেই জিম্বাবুয়েকে হারিয়েই বাংলাদেশ উঠে এসেছে তিন নম্বরে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ তাই চার পয়েন্ট। 

ভারত-পাকিস্তান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

যদিও শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তবুও টাইগারদের সম্ভাবনা থাকছেই পরের রাউন্ডে যাওয়ার। 

অ্যাডিলেডে আগামী ২ নভেম্বর বাংলাদেশ দল খেলতে নামবে রোহিত-কোহলিদের বিপক্ষে। আর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বাবর আজমদের বিপক্ষে খেলতে নামবে ৬ নভেম্বর। সেই ম্যাচটাও অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে।

শতাংশের হারে একেবারেই কম হলেও ভারত-পাকিস্তানকে হারানোর সুখকর অভিজ্ঞতা কিন্তু রয়েছে বাংলাদেশ দলের। ১৫ বার পরাজয় বরণ করতে হলেও পাকিস্তানকে দুইবার হারিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

অন্যদিকে ভারতের কাছে ১০ বার হারলেও এশিয়ার শক্তিশালী দলটিকে অন্তত একবার হারিয়েছে বাংলাদেশ। এ কারণে বলাই যায় যে, ভারত-পাকিস্তানকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়। 

আর তেমনটা হলে সেমিফাইনালিস্ট হয়ে মাঠে নামতে দেখা যেতেই পারে সাকিব বাহিনীকে।

২০১৯ সালের ৩ নভেম্বর ভারতের অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিল রোহিত বাহিনীকে। ওই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে ৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, ১৫৪ রান তুলে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে দুটি জয় পায়, দুটিই অনুষ্ঠিত হয়েছিল মিরপুর স্টেডিয়ামে। ২০১৫ সালের ২৪ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাব ২২ বল হাতে রেখেই ১৪২ রান তুলে নেয় মুশফিকের দল। 

অপর ম্যাচটি ছিল এশিয়া কাপে। ২০১৬ সালের ২ মার্চ অনুষ্ঠিত সেই ম্যাচে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সুখকর এইসব স্মৃতি ফিরিয়ে এনে সাকিবের দল যদি এ দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়ে যায়, তাহলে নিশ্চিন্তে চলে যেতে পারে সেমিফাইনালে। অন্যদিকে একটি ম্যাচ জিতলেও প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা থাকছে টাইগারদের। সেক্ষেত্রে অনেক যদি, তবে, কিন্তু, তথাপির সমীকরণে পড়তে হবে সাকিব বাহীনিকে।

তবে আপাতত, ২ নভেম্বর আডিলেডের প্রথম ম্যাচটি ঘিরেই স্বপ্ন দেখছে এবং ছক কষছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কৌশল ঠিক করাতেই ব্যস্ত তারা। শ্রীরাম এন্ড কোং জানেন যে, সেমির লড়াইয়ে বাংলাদেশ টিকে আছে ঠিকই, কিন্তু লড়াইটা সহজ নয়।

যদিও নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ এখন বাংলাদেশের জন্য সফলতম আসর।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ব্রিসবেন থেকে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু অ্যাডিলেডের বিমানে চড়েন সাকিবরা। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিটের যাত্রা শেষে ভেন্যু শহরে পৌঁছে যায় বাংলাদেশ দল। আগের দিনের ম্যাচ আর ভ্রমণ- সব মিলিয়ে একটা দিন বিশ্রামেই থাকবেন টাইগাররা।

এ বিষয়ে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ এবং ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। 

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিনও বিশ্রামে কাটিয়েছিলেন সাকিবরা। সেদিন শুধু ঐচ্ছিক অনুশীলনে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির আলীকে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে- অ্যাডিলেডে বুধবার বাংলাদেশ ও ভারতের ম্যাচের দিন নেমে আসতে পারে বৃষ্টি। সম্ভাবনা থাকছে ৬০ শতাংশ। আর তেমনটা হলে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে স্বস্তি পেতে পারেন সাকিব-শান্তরা!

সর্বশেষ সংবাদ

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির