সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৬:২

শেয়ার করুনঃ
বাঁচা-মরার ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত

ভয় নেই আবার আছেও। কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, একই সঙ্গে অস্বস্তিও কুরে কুরে খাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচের আগে এমনই দোটানায় বাংলাদেশ।

চোটের কারণে এই এশিয়া কাপে প্রতিপক্ষের দুই ফ্রন্টলাইন পেসার দুশমন্ত চামিরা ও লাহিরু কুমারা নেই বলে স্বস্তিতেও থাকা যাচ্ছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ হাঁপ ছেড়ে বাঁচার মতো করেই যেন বললেন, ‘শ্রীলঙ্কার স্পিনাররা ভালো। তবে ওরা তো আর রশিদ বা মুজিব নয়। ’

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

হতে পারে ম্যাচের আগে মাহমুদের ‘মাইন্ড গেম’ খেলার চেষ্টা এটি। না হলে লেগ স্পিনার ওয়ানিন্দু হাশারাঙ্গা এবং রহস্য স্পিনার মুজিবের লঙ্কান সংস্করণ মহেশ থিকশানাদের আফগান স্পিনারদের চেয়ে পিছিয়ে রাখার উপায় তো এঁদের  আইপিএল পারফরম্যান্স রাখছে না। সর্বশেষ আইপিএলের সেরা বোলিং গড় (১৬.৫৩) হাশারাঙ্গার। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬  ম্যাচে নিয়েছিলেন ২৬ উইকেট। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে ১২ উইকেট নেওয়া থিকশানাও বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের কার্যকারিতার জানান দিয়েছেন।

এসব কিছুতেই অজানা থাকার কোনো কারণ নেই বাংলাদেশ শিবিরের। তার ওপর আফগানদের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্র বলে বিবেচিত হয়ে আসা মুস্তাফিজুর রহমানও শেষে গিয়ে ম্যাচ হারার কারণ হয়েছেন। গত দুই বছরে দেশের বাইরে তাঁর টি-টোয়েন্টি পারফরম্যান্স যাচ্ছেতাই। এর সঙ্গে মানানসই বোলিংয়েই বেহাল মুস্তাফিজকে ‘অটো চয়েজ’ ধরে নেওয়ার দিনও ফুরিয়ে আসছে বলে মনে হচ্ছে মাহমুদের। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচের পর বাংলাদেশকে তো আর এই একটি দিক নিয়ে ভাবলেই হচ্ছে না। সর্বাঙ্গে ব্যথা এমনই যে ভাবনায় ঢুকে পড়ছে অদলবদলের অনেক ক্ষেত্রও।

আরও

এশিয়া কাপ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

কিন্তু আফগানদের কাছে হারের ধাক্কা এমনই প্রবল যে বুধবার বিকেলেও চিন্তা অনেকটাই সংকুচিত হয়ে আছে বলে জানালেন মাহমুদ নিজেই। একাদশে বোলিং আক্রমণে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বলেই ফেললেন, ‘হতে পারে, বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে। আমরা এখনো চিন্তা করছি। কালকেই তো ধাক্কাটা খেলাম। এ জন্যই সময় লাগছে। ’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

চিন্তাও খুলে যাওয়ার কথা গত রাতের মধ্যেই। কারণ সময় বেশি নেই। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর পর্বে যেতে আজ লঙ্কানদের হারানোর বিকল্প নেই কোনো। আরেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে সেরা খেলা বের করে আনার ক্ষেত্রে কঠিন পরিস্থিতিও বড্ড দরকারি বলে মনে হচ্ছে টিম ডিরেক্টরের, ‘কাল (আজ) আমাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। বাঁচা-মরার ম্যাচ যাকে বলে! আমরা ওপরে (সুপার ফোর) যাব কি যাব না, সেটির লড়াই। অনেক চ্যালেঞ্জিং। ভালো ক্রিকেট খেলার জন্য এই চ্যালেঞ্জ থাকার দরকারও আছে। ’

এই চ্যালেঞ্জে জিততে বাংলাদেশ শিবির অনেক কিছু বদলানোর দরকার আছে বলেও মনে করছে। যতটুকু খবর, একেবারে নতুন ওপেনিং জুটিও দেখা যেতে পারে। এই অদলবদলের চিন্তাকেও ঘিরে আছে ভয়। বাদ পড়ে দলের ত্রিসীমানায়ও আর না থাকা নাঈম শেখকে ফিরিয়ে আনা হয়েছিল। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম যাঁকে সহজাত স্ট্রোকমেকার বলে প্রশংসাও করেছিলেন। তবে আফগানিস্তান ম্যাচের পর সেই অবস্থান বদলে যাওয়ার সুর দল সংশ্লিষ্ট একজনের কথায়, ‘নাঈম স্পিনের বিপক্ষে কাঁপতে শুরু করে। ওকে দেখলেই ওরা (শ্রীলঙ্কা) থিকশানাকে দিয়ে বোলিং শুরু করাবে। ’

লঙ্কান স্পিনারদের রশিদ-মুজিবদের সমকক্ষ মনে না করলেও বাংলাদেশ শিবিরের ভয় তাই আছেই। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু করে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলে ফেললেও দলের আস্থা অর্জন করতে পারেননি এনামুল হক বিজয়ও। শ্রীলঙ্কা ম্যাচ ভাবনা থেকে তাঁরও ছিটকে পড়ার সম্ভাবনা, ‘বিজয় তো ব্যাটেই বল লাগাতে পারছে না। ’ পরিবর্তনের হাওয়ায় এই দুজন যদি উড়ে যান, তাহলে উড়ে আসবেন কারা। গতকাল আইসিসি একাডেমির সেন্টার উইকেটে দলের ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিংয়ে দুজনকে গুরুত্ব পেতে দেখে সে আভাস কিছুটা মিলেছেও। মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে ওপেন করতে দেখার সম্ভাবনার কথা শোনা গেছে দলীয় সূত্র থেকেও, ‘নিশ্চিত নয় এখনো। তবে মিরাজ-সাব্বিরকে ওপেনিংয়ে দেখা যেতেই পারে। ’

মিরাজ ২০১৮ সালে ওয়ানডে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ছিলেন লিটন কুমার দাসের ওপেনিং সঙ্গী। সেঞ্চুরি পার্টনারশিপেও অবদান রেখেছিলেন ৩৮ রান করে। এ ছাড়া বিপিএল টি-টোয়েন্টিতে নিয়মিতই ওপেন করতে দেখা গেছে তাঁকে। তবে সাব্বিরও ফিরেছেন নাঈমের মতো অবস্থায় থেকেই। কোথাও কোনো পারফরম্যান্স ছিল না। তবু অভিজ্ঞতা বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে পুনর্জন্ম দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন ওপেনারের ভূমিকায়। পরীক্ষিত নন, তবু একাদশে ঢুকে পড়ার বিবেচনায় এগিয়ে।

নাঈমকে নামানোর জুয়াটা কাজে লাগেনি। ব্যথা যেহেতু সর্বাঙ্গেই, তাই সাব্বিরকে নিয়েও সেটি বোধ হয় খেলতেই হচ্ছে!

সর্বশেষ সংবাদ

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল করা উচিত হয়নি: শশী থারুর

মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল করা উচিত হয়নি: শশী থারুর

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

পাঁচবিবিতে ধানের শীষের জন্য ব্যাপক সমর্থন

পাঁচবিবিতে ধানের শীষের জন্য ব্যাপক সমর্থন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে