সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

এশিয়া কাপ মিশনে টাইগারদের আজকের সম্ভাব্য একাদশ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১:১২

শেয়ার করুনঃ
এশিয়া কাপ মিশনে টাইগারদের আজকের সম্ভাব্য একাদশ!

ইনজুরি এবং ফর্মহীনতার দরুণ এশিয়া কাপের স্কোয়াড সাজাতে কিঞ্চিৎ হিমশিম খেতে হয়েছিল টাইগারদের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার। লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহানদের ইনজুরির পাশাপাশি মুনিম শাহরিয়ারের অফফর্মে থাকায় নতুন-পুরাতন মিলিয়ে ১৭ জনের অভিজ্ঞ স্কোয়াড দিয়েছিল নির্বাচকরা।

তবে দলের নিয়মিত কিছু মুখ না থাকায় এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচে কে কে খেলবেন, এই বিষয়ে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না। এ ছাড়াও ম্যাচ শুরুর আগে টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও একাদশ নিয়ে কোনো বার্তা দিতে রাজি হননি। তবে জানিয়েছেন, আফগান বধের মিশনে কারা কারা খেলবেন সে বিষয়ে জানে ক্রিকেটাররা।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

আরটিভি অনলাইনের পাঠকদের জন্য সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনার চেষ্টা করা হলো।

এশিয়া কাপে উড়াল দেওয়ার আগে দলের নিয়মিত ওপেনারদের কাউকে না রেখে আনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়। পরবর্তীতে যোগ করা হয় নাঈম শেখকে। এরমধ্যে বিজয়ের ওপেনিং করা নিশ্চিত বলেই জানা গেছে। অন্য ওপেনার হিসেবে মুশফিকুর রহিম থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ কিংবা সাকিব আল হাসানের নামও শোনা গিয়েছে।

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি
এশিয়া কাপ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

যদিও শেষ দিনের সংবাদ সম্মেলনে শ্রীরাম জানিয়েছিলেন, নাঈম সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং তাকে কীভাবে খেলতে হবে সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও যদি ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন পেতে চায় তবে শেষ পর্যন্ত নাঈমই হতে পারে বিজয়ের সঙ্গী।

তিনে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। চারে যথারীতি মুশফিকুর রহিম থাকছেন নিশ্চিত করেই বলা যায়। এ ছাড়াও এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে খেলা আফিফ হোসেনের থাকা নিয়েও নেই কোনো সংশয়।

অভিজ্ঞতার বিচারে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচের একাদশে মাহমুদউল্লাহ রিয়াদের টিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ঝড়ো অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলা মোসাদ্দেক দুবাইতে নেটেও বেশ ইম্প্রেস করেছেন কোচদের। ফলে সাব্বিরকে টপকে মোসাদ্দেকের একাদশে থাকার সম্ভাবনা বেশি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এরপর দলের নিয়মিত মুখ শেখ মাহেদী হাসান থাকবেন ব্যাট হাতে পিঞ্চ হিটিং কিংবা স্পেশালিস্ট বোলার হিসেবে আফগান ব্যাটারদের পরাস্ত করতে। এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার দলে ফেরার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সাইফউদ্দীনের।

মুস্তাফিজের বোলিং সঙ্গী হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলা ও দলের ব্যাটিং গভীরতা বাড়াতে এই পেস বোলার অলরাউন্ডারের মাঠে নামতে পারে। দলের অটোচয়েজ হিসেবেই খেলবেন মুস্তাফিজুর রহমান। শ্রীরামও ম্যাচের আগে বেশ প্রশংসা করেছেন বাঁহাতি এই পেসারের।

এর আগে শারজাহতে দুই টি-টোয়েন্টি খেলে দুইবারই উইকেট বুঝতে ভুল করায় একবার বাড়তি স্পিনার অন্যবার বাড়তি পেসার খেলিয়েছিল বাংলাদেশ। তবে এবার আর সেই ভুল করতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার ফলে দলের একাদশে শেষ ক্রিকেটার হিসেবে উইকেট বিবেচনায় আসতে পারে নাসুম আহমেদ অথবা তাসকিন আহমেদের মধ্যে কেউ একজন। যদিও শারজার স্পিন বান্ধব উইকেট বিবেচনায় নাসুমের একাদশে থাকার সম্ভাবনা বেশি।

শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত জয় পাওয়া আফগানিস্তান নিজেদের একাদশে পরিবর্তন আনার তেমন কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: আনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান এবং ফজল হক ফারুকী।

সর্বশেষ সংবাদ

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল করা উচিত হয়নি: শশী থারুর

মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল করা উচিত হয়নি: শশী থারুর

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

পাঁচবিবিতে ধানের শীষের জন্য ব্যাপক সমর্থন

পাঁচবিবিতে ধানের শীষের জন্য ব্যাপক সমর্থন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে