সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

কোহলী যুগের অবসান, ১০০ ম্যাচে সেঞ্চুরি নেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ২:৪৩

শেয়ার করুনঃ
কোহলী যুগের অবসান, ১০০ ম্যাচে সেঞ্চুরি নেই

১৭টি টেস্ট ম্যাচ, ২১টি ওয়ানডে ম্যাচ, ২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং ৩৭টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ- ভিরাট কোহলি সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে গত ১০০ ম্যাচে কোনও সেঞ্চুরি পাননি।

পাকিস্তানের ক্রিকেট পরিসংখ্যানবিদ মাজহার আরশাদ এনিয়ে একটি টুইট করেছেন।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

কোহলি আধুনিক ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যানদের একজন। যিনি শেষ ওয়ানডে সেঞ্চুরি করেন ২০১৯ সালের অগাস্ট মাসে, শেষ টেস্ট সেঞ্চুরি করেন সেই বছরই নভেম্বর মাসে।

সেঞ্চুরি না পেলেও গত আড়াই বছরে কোহলি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে প্রভাবশালী ইনিংস খেলেছেন। কিন্তু চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোহলির ব্যাটে রান নেই যা তার সমর্থক, সমালোচক এবং ক্রিকেট অনুসারীদের মধ্যে প্রশ্ন তুলছে, তবে কি কোহলি ফুরিয়ে গেলেন?

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

রাভি শাস্ত্রি অবশ্য তা মানতে রাজি নন, ভারতের সাবেক এই কোচ মনে করেন কোহলির আরও অনেক কিছু দেয়ার আছে।

ভিরাট কোহলি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

"ভিরাট কোহলির প্রয়োজন এখন বিশ্রাম, হোক সেটা দুই মাস, এক মাস কিংবা মাসের অর্ধেক। ইংল্যান্ডে যাওয়ার আগে কোহলির একটা বিরতি দরকার"- কোহলির গোল্ডেন ডাকের পর ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রাভি শাস্ত্রি এই কথা বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ এনালিসিস প্রোগ্রামে।

শাস্ত্রি মনে করেন কোহলি আরও ছয়-সাত বছর ক্রিকেট খেলতে পারবে।

"কিন্তু এখন কোহলির মাথায় যা চলছে তা খুব একটা ভালো হচ্ছে না।"

ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান ওয়াসিম জাফর মনে করেন, কোহলি কিছুটা দুর্ভাগা।

"কোহলির দুর্ভাগ্য যাচ্ছে, তবে এই মানের একজন ক্রিকেটারের অবশ্যই ভালো খেলতে হবে। এখন তো অধিনায়কত্বের চাপও নেই। আশা করি সে দ্রুতই ফর্মে ফিরবেন। তাকে আসলে মাথা ঠাণ্ডা রাখতে হবে এই সময়ে।"

মূলত কাজের চাপ কমাতেই অধিনায়কত্ব ছাড়েন কোহলি, প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দেন সীমিত ওভারের ক্রিকেটের ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন তিনি, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ব্যর্থতা সেই ঘোষণার পক্ষেই কথা বলে।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজে হারের সাথে সাথে টেস্টেও অধিনায়কের পদ ছেড়ে দেন কোহলি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই আইপিএল আসরের প্রথম ম্যাচে ৪১ রান তোলেন কোহলি, এরপর ১২, ৫. ৪৮, ১, ১২ ও শেষ ম্যাচে প্রথম বলেই কোনও রান না করে আউট হয়ে যান তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।। করেন পুরাতন এক ভুল, যা নিয়ে বিপুল কাঁটাছেড়া হয়েছে। অফ স্ট্যাম্পের বাইরের দিকে সুইং খাওয়া বলে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর কোহলির ফর্ম নিয়ে আলোচনা ওঠে তুঙ্গে। চলতি আইপিএলে ২০ এর কম গড়ে ব্যাট করছেন ভিরাট কোহলি।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও রাভি শাস্ত্রির সাথে সুর মেলান। তার মতেও কোহলির প্রয়োজন বিরতি।

"তাকে আপনারা সময় দেন। সে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম, খেলা- সবকিছু থেকে একটু দূরে থাকে। তাকে ভরসা দেন, যে আপনি আমাদেরই একজন। আপনিই আমাদের ম্যাচ জেতাবেন।"

ব্যাট হাতে কোহলি এমন একটা সময় পার করার পরেও তিনি পাশে পাচ্ছেন অনেককেই। কেউই তাকে খারিজ করে দিচ্ছেন না।

পাকিস্তানের কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন কোহলির সমস্যাটা টেকনিকালও, ওয়াসিম নিজে বাঁহাতি ফাস্ট বোলার, পাকিস্তানের একটি অনলাইন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে তিনি বলেছেন, "কোহলির উচিৎ বাঁহাতি পেস বোলারদের খেলার সময় ব্যাটের মুখ আরও উন্মুক্ত রাখা এতে ভেতরের দিকে আসা বলগুলো খেলা সহজ হবে।"

২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৪৩১ ইনিংস ব্যাট করেন কোহলি, এখানে তিনি রান তুলেছেন ২০,৯৬০।

গড় প্রায় ৫৮, এই সময়ে ৬৯টি সেঞ্চুরি করেছেন কোহলি। ফিফটি করেছেন ৯৮টি।

দুই হাজার বিশ সাল থেকে কোহলি টেস্ট ক্রিকেটে ২৮ গড়ে ব্যাট করছেন।

ওয়ানডে ফরম্যাটে কোহলি ৩৯ গড়ে ব্যাট করেছেন গত দুই বছর চার মাস ধরে। যেখানে ক্যারিয়ার গড় ৫৮।

ভিরাট কোহলির একটা সুর কেটেছে এটুকু পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে, এখন কোহলি সমাধানের জন্য কোন পথ বেছে নেবেন সেটাই হবে দেখার বিষয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা