
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। সোমবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
দুর্জয় জানান, গত সপ্তাহ থেকে করোনার উপসর্গ থাকায় শুক্রবার (১৭ জানুয়ারি) নমুনা পরীক্ষা করতে দেন। নমুনার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে করোনার বিধিনিষেধ মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি।

এছাড়াও দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সাংসদ।