
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ২০:৪৪

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে জয়, দেশটির জয়রথ থামিয়ে দেওয়া-এমন অনেক রেকর্ড ভেঙে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। পেয়েছে আট উইকেটের জয়।এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন টাইগাররা। এবার মাশরাফিও সুর মেলালেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে।
বাংলাদেশের রেকর্ডগড়া জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রিকেটবিশ্লেষকসহ সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মুমিনুলকে জানিয়েছেন টুপিখোলা অভিনন্দন। এবার ফেসবুকে মমিনুল বাহিনীকে প্রশংসায় ভাসালেন মাশরাফি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি লিখেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ (পতাকার ইমোজি)। ’
কোনো ট্যাগ পাওয়া যায়নি