
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:২

নতুন এলএনজি কার্গো ভেড়ানোর পর আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে। শনিবার ভোর ৪টার হিসাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন গ্রিডে মোট ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে।
