রবিবার, ২৮ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাবেক জামায়াত নেতার দলে যোগ দিচ্ছে কোটা আন্দোলনকারীরা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৩

শেয়ার করুনঃ
সাবেক জামায়াত নেতার দলে যোগ দিচ্ছে কোটা আন্দোলনকারীরা!

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক শূরা সদস্য মজিবুর রহমান মঞ্জু নতুন রাজনৈতিক দল গড়ছেন। এতে যোগ দিচ্ছেন কোটা আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র পরিষদের শীর্ষ তিন যুগ্ম আহ্বায়ক। মঞ্জুর অনুসারী ঢাকা মহানগর জামায়াতের একাধিক নেতা এমনটা নিশ্চিত করেছেন। একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া ও দলীয় সংস্কারের দাবি পূরণ না হওয়া নিয়ে শুক্রবার জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন দলটির প্রভাবশালী সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মজিবুর রহমান মঞ্জুকেও বহিষ্কার করা হলে নতুন দল গড়ার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। সংস্কারপন্থী জামায়াতের দুই শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্কার ইস্যুতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের আরও শতাধিক নেতা পদত্যাগ করবেন যে কোনো সময়। ছাত্রশিবিরের একাংশও আসবেন নতুন দলে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য কার্যক্রম চালাতে কোটা আন্দোলনকারীদের একাংশকে সাথে নেবেন তারা। নতুন দলের ছাত্র সংগঠনের বিষয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ছাত্রশিবিরের সাবেক দুই নেতাকেও দায়িত্ব হয়েছে। এরই মধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত দুই যুগ্ন আহ্বায়কের। আরও তিন জনের সঙ্গে কথা বলা হয়েছে।

কোটা আন্দোলনের ওই নেতারা ডাকসু নির্বাচনের পরেই নিজেদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন বলে শিবিরের ওই দুই নেতাকে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের সম্পাদকমণ্ডলীর দায়িত্ব পালন করা সাবেক এক নেতা জানান, ব্যারিস্টার রাজ্জাক ও মঞ্জুর অনুসারী এমন কোটা আন্দোলন গড়তে যেসব শিবির নেতা ভূমিকা রেখেছেন, পরিচিতি পেয়েছেন, তাদেরও নেয়া হচ্ছে নতুন দলে। একটি বাম ঘরানার অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান ওই শিবির নেতা। এবিষয়ে নতুন দলের উদ্যোক্তা ও সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জু কোটা আন্দোলনকারীদের সঙ্গে নতুন দলের আলোচনার বিষয়টি স্বীকার করতে চাননি। তবে তিনি জানান, স্বাধীনতাবিরোধীর অপবাদ মাথায় নিয়ে জামায়াতে থাকবে না তরুণ প্রজন্ম। সব ধর্ম-বর্ণ-গোত্রের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে নতুন দল গড়া হবে। সেক্ষেত্রে ডান বা বামপন্থীরাও আসতে পারেন। আলোচনা শুরু হয়েছে। তবে এখনও দলের নাম চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হতে পারে। তাদের যেহেতু কোনো রাজনৈতিক দল নেই। তারা আমাদের সঙ্গে চাইলে যোগ দিতে পারে। এটা তো দোষের কিছু না। যে কেউ যে কোনো রাজনৈতিক দলের অনুসারি হতে পারে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সারাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট
 

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-হোসনাবাদ সড়কের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ের নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার (২৮ জুন) সকালে সড়কের বাকি অংশের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নতমানের ভিটি বালু, পাথর

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০) গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে র‌্যাব-১০ তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে আটক করে। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ফরিদপুরে র‌্যাব-১০-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য জানান। তিনি বলেন,