দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে, পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মেম্বার, বিএনপি নেতা বিল্লাল মাস্টার, মিজানুর রহমান কবি, তুহিন খন্দকার, হাজী শহীদুল্লাহ, বদিউল মাস্টার, জাকির হোসেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল নেয়ামত সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, দেবীদ্বার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রাজ, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সামিওন বাছির, নাজমুল সরকার প্রমুখ। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামীলীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ নায়ক তারেক রহমান দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। কোনো নৈরাজ্য নাশকতা করে তাকে সড়ানো যাবেনা। আওয়ামীলীগের সভানেত্রী দেশ ছেড়ে পালিয়েছে, আপনারা চুনোপুঁটি কর্মীরা যদি কোনো ধরনের নৈরাজ্য ও নাশকতার চেষ্টা করেন, তাহলে নেত্রীর মতোই আপনাদের অবস্থা হবে। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানান বক্তারা।