রবিবার, ২১ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টেকনাফে বিজিবি ধ্বংস করলো মানব পাচার চক্র, ৬ জন আটক

আমান উল্লাহ কবির
আমান উল্লাহ কবির, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১২:২৩

শেয়ার করুনঃ
টেকনাফে বিজিবি ধ্বংস করলো মানব পাচার চক্র, ৬ জন আটক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানব পাচারের একটি বড় চক্র নস্যাৎ করেছে এবং ৬ জন পাচারকারীকে আটক করেছে। শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে মানবপাচার চক্রের সক্রিয় সদস্যরা হাতেনাতে ধরা পড়ে। আটককৃতদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবরাং মিস্ত্রিপাড়ার প্রবাসী মো. শাকেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), উখিয়ার ২০ নং বালুখালী এফডিএমএন ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), আবুল হাশেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), ২৬ নং শালবাগান এফডিএমএন ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), সৈয়দ আহমদের ছেলে ইউসুফ আলী (৪৭) এবং ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান জানান, গত শনিবার সাগরপথে মিয়ানমার থেকে পাচার করা কয়েকজন বিদেশি নাগরিককে পাচারকারী চক্র শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রাখে। পরে তাদেরকে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছিল।

বিজিবি গোপন সংবাদ অনুসন্ধান করে এবং পাচারকারীদের তৎপরতা আঁচ করতে পেরে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে। অভিযানের সময় পাচারকারী চক্রের দুইজন বাড়ির পিছনের দিকে পালিয়ে গেলেও বিজিবি টহল দল দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘর থেকে ৬ জনকে আটক করে।

আরও

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা টাকার বিনিময়ে মানব পাচার করে আনা লোকজনকে বাড়িতে সাময়িকভাবে লুকিয়ে রাখত এবং পরবর্তীতে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ব্যক্তিদের বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করত। এছাড়া তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে FDMN কার্ড প্রাপ্তিতে সহায়তা করত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লে. কর্ণেল আশিকুর রহমান বলেন, এই অভিযান বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সাহসী ও কার্যকরী পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানব পাচার রোধে বিজিবি নিয়মিত তৎপর।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এই চক্রের আরও দুইজন—কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫)—এখনো পলাতক রয়েছে।

টেকনাফমানব পাচারবিজিবি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয়রা বিজিবির এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মানব পাচারের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক মানবপাচার চক্রের আগ্রাসন রোধ করা যায়।

আরও

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।   শনিবার দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বেলা সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান মেনন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্বজনদের

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

বাংলাদেশের চা শিল্পে নতুন এক ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। চা-পাতা চয়নে অসাধারণ দক্ষতা ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তৃতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ অর্জন করেছেন। দেশের ইতিহাসে এ অর্জন তাকে সবচেয়ে আলোচিত ও সফল চা-শ্রমিকদের কাতারে নিয়ে গেছে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তারের হাতে পুরস্কার তুলে দেন

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিল ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগাবিলের প্লাবনভূমিতে ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজার-শমশেরনগর সড়কের একটি অংশ দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি চক্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। একই সঙ্গে সড়কজুড়ে ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা-কুনিমুরা এলাকায় মনু নদী থেকে উত্তোলিত বালু বিক্রির জন্য সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী