শুক্রবার, ১ মে, ২০২৬১৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আওয়ামী লীগ পুনর্বাসনে নয়, জনগণের জন্য রাজনীতি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল
টাঙ্গাইল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ পুনর্বাসনে নয়, জনগণের জন্য রাজনীতি: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন না, বরং জনগণের স্বার্থে রাজনীতি করছেন। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে তিনি নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন।

রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের সাধারণ মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসেন ও সম্মান করেন।

আরও

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

তিনি আরও বলেন, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের মতো যদি তার বাসা ভেঙে দেশে শান্তি আসে, তবে তিনি তাতে সমর্থন দেবেন। এ ঘটনার জন্য তিনি কোনো রাজনৈতিক দল বা নেতাকর্মীকে দোষারোপ করছেন না, তবে এ বিষয়ে মামলা করা হবে বলে জানান।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় তার বাসার দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং জানালার কাচ ভাঙা হয়। হামলাকারীরা অগ্নিসংযোগের চেষ্টা করলেও স্থানীয়রা এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।

বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে এ তাণ্ডব চালায়।

কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগ,টাঙ্গাইল হামলাসোনার বাংলা বাসভবন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে অপহরণ আতঙ্ক চরমে

টেকনাফে অপহরণ আতঙ্ক চরমে

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহাম্মেদ বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৈজদ্দিন মন্ডল পাড়া গ্রামে একই পরিবারের চারজন বুদ্ধি প্রতিবন্ধী সদস্য জরাজীর্ণ ঘরে বসবাস করে চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, অসুস্থতা ও সামাজিক অবহেলার মধ্যে দিন কাটছে পরিবারটির। পরিবারটির সদস্যরা হলেন—মোঃ আকবর মোল্লার বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ আতিয়ার মোল্লা (৪২), তার স্ত্রী মোছাঃ রহিমা বিবি (৩৯), এবং তাদের সন্তান আশা

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গতকাল ৩০ এপ্রিল বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। সে কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া এনটিআরসিএ নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষিকা রেবেকা সুলতানা ২০০৬ সালে এই বিদ্যালয়ে নিয়োগ পান। তিনি প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন বলে জানা গেছে। বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তার শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নদীর মোহনা এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপহৃত জেলেরা হলেন টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আহমদ আলী, নুরুল আবছার

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন