মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৯:১৪

শেয়ার করুনঃ
প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর এলাকার খলিলুর রহমানের মেয়ে হাফিজার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিলেও পরে তারা বিয়েতে সম্মতি দেয়নি। সম্পর্কের সময় ওসমান প্রেমিকাকে বিভিন্ন উপহার সামগ্রী, পোশাক ও খাবার কিনে দিতেন। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন।

ঈদের পর বিয়ের পরিকল্পনার কথা জানালে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পরদিন, গতকাল রবিবার (৩০ মার্চ) রাতে ওসমানের মা, বাবা ও চাচা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা সাফ জানিয়ে দেয়, এ বিয়ে সম্ভব নয়। এই ঘটনা নিয়ে ওসমান ও তার পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওসমান ক্ষুব্ধ হয়ে তার মা, চাচা ও চাচিকে মারধর করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আরও

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস
সোমবার সকালে ওসমানের বাবা ও ছোট ভাই ইয়াছিন ঈদের নামাজ পড়তে মসজিদে গেলে এবং ঘরে কেউ না থাকায়, সেই সুযোগে ওসমান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা ফিরে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন জানান, ওসমান ও হাফিজার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ওসমান আত্মহত্যার পথ বেছে নিয়েছে।"

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, "কানুদাসকাঠি এলাকায় আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ঈদের সকালে যুবকের আত্মহত্যা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ওসমানের অকাল প্রয়াণে শোকাহত।

আরও

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় বিনিয়োগকারীদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রব, আব্বাস, রশিদ, লাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি জায়গায় টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালানো হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকতসংলগ্ন এলাকায় ১৯৯৬

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মাত্র চার বছর বয়সেই বাবাকে হারিয়েছিল শ্রীমঙ্গলের দৃষ্টি ছেত্রী। বাবার আদর-স্নেহ বোঝার আগেই মাথার ওপর থেকে সরে যায় বাবার ছায়া। কিছুদিন পর মা নমিতা রানীও অন্য সংসারে চলে গেলে দৃষ্টির জীবনে নেমে আসে আরও কঠিন বাস্তবতা। এরপর পিতৃহীন দৃষ্টির আশ্রয় হয় পিসি অকাল বিধবা নির্মলা দেবীর কাছে। নিজের অভাব-অনটনের মধ্যেও পরম মমতায় ভাইঝিকে বড় করেছেন তিনি। দৃষ্টি ছেত্রীর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার দুপুরে কাস্টমস অফিসসংলগ্ন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও বিভিন্ন ধরনের প্রসাধনী

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

কুমিল্লার দেবীদ্বারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেবীদ্বার দক্ষিণ ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এবং একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে মাহিন হাজীপুর এলাকায় তার নানা অহিদ শিকদারের