
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:১১

ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে ভ্রমণপিপাসুদের আগমন বৃদ্ধি পাচ্ছে। এবারও জেলা ব্যাপী পর্যটকদের পদচারণায় সেজে উঠছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ অন্যান্য উপজেলা। পর্যটন স্পটগুলোতে আগাম বুকিংয়ের সংখ্যা ৮০ শতাংশ ছুঁয়েছে। ধারণা করা হচ্ছে, ঈদের আগে বুকিং সম্পন্ন হয়ে যাবে শতভাগ।
