বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরাইলের আইন-শৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১:২

শেয়ার করুনঃ
সরাইলের আইন-শৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা, এবং বাল্যবিবাহ বন্ধকরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন।

সভায় বক্তৃতা রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মো. এনাম খান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন এবং উপজেলা ছাত্র প্রতিনিধি মো. ইফরান খান।

আরও

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

এ ছাড়াও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। সভার উদ্দেশ্য ছিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টি করা এবং বাল্যবিবাহ রোধে জনমত গঠন করা। বক্তারা তাদের বক্তব্যে বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলা এবং বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে সবাইকে একযোগভাবে কাজ করার আহ্বান জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম দিনব্যাপী সরাইল উপজেলার বিভিন্ন দপ্তর, সরাইল থানা, সদর ইউপি পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

মতবিনিময় সভা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঈশ্বরদীতে বিক্ষোভের প্রস্তুতিকালে গুলিতে আহত পাঁচ বিএনপি নেতাকর্মী

ঈশ্বরদীতে বিক্ষোভের প্রস্তুতিকালে গুলিতে আহত পাঁচ বিএনপি নেতাকর্মী

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল মডেল মসজিদের ইমাম মুফতি বাকি বিল্লাহ। জেলা প্রশাসক সরাইলের বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের। তবে সেতু নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ভারত থেকে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদক কারবারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী সৈকতে সমবেত হন। পুণ্যস্নানের আগে হিন্দু ধর্মাবলম্বী নারীরা মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি,