বুধবার, ৩ জুন, ২০২৬২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৭

শেয়ার করুনঃ
সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

সাংবাদিককে তথ্য দিতে অপরাগতা প্রকাশ ও পরে ঐ সাংবাদিককে মামলা দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার। অতিসম্প্রতি দৈনিক স্বাধীন সংবাদ ও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার রাজিব তালুকদারের সাথে এ ঘটনা ঘটে। ঘটনাটির প্রতিবাদ করতে গিয়ে হেনস্থা শিকার হয়েছেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার সহ একাধিক সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত ঐ অফিসার ইনচার্জের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার আইজিপি মহোদয়, ঢাকা দূর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান, ঢাকা বাংলাদেশ সচিবালয় আইনও বিচার বিভাগ মাননীয় সচিব সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মো. রাজিব তালুকদার।

আরও

কালাছড়া সংরক্ষিত বনে বাড়ছে বৃক্ষ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

কালাছড়া সংরক্ষিত বনে বাড়ছে বৃক্ষ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি নিউজ প্রকাশের জন্য তথ্য জানতে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন সাংবাদিক মো. রাজিব তালুকদার। প্রথমেই ওসি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এবং তার সাথে দুর্ব্যবহার করেন। বিষয়টি কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার জানতে চাইলে তাকে অফিসে ডেকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান। এ বিষয়ে রাজিব তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, এই ওসি যখন ঝালকাঠি সদর থানায় দায়িত্বে ছিলেন তখন ঝালকাঠি জেলার ছাত্রলীগ নেতা মো. নাদিমকে থানায় আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে, চাঁদাবাজি মামলার দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন ওসি মো. নাসির উদ্দীন। এ বিষয়ের বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন নাদিম।

অভিযোগ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভুক্তভোগী রাজীব তালুকদার বলেন, সংবাদ প্রকাশের জন্য ২৬ জানুয়ারি একটি মামলার বিষয় তথ্য জানতে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকারের কাছে ফোন করি, তখন তিনি তথ্য না দিয়ে আমার সাথে দুর্ব্যবহার করেন। সে বলেন এটা কি সাংবাদিকের কাজ, যে অভিযোগ করেছে তাকে পাঠাও এবং গালিগালাজ করেন, বিষয়টি প্রেসক্লাবের সভাপতি জানতে চাইলে তাকে থানায় ডেকে কু-রুচীপূর্ন ব্যাবহার করেন, এবং মামলা দেয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। অতি শিগ্রই আমি উচ্চ আদালতের দারস্ত হবো।

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার বলেন, রাজিব তালুকদারের সাথে খারাপ আচরণের বিষয়ে আমি মুঠোফোনে জানতে চাইলে ৩০ জানুয়ারি আমাকে অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মামলা দেওয়ার ভয় দেখান থানার ভিতরে আটকে রেখে রাজিব তালুকদারকে হাজির করতে বলেন। ওসি আরও বলেন কালকে তোরে পাইনি কাল তোকে পেলে পারাইয়ে মেরে ফেলতাম, তোর সাংবাদিকতা বের করেদিবো, তোর সম্পাদককে এসে তোকে ছাড়িয়ে নিতে বল, তোর যায়যায়দিন পত্রিকার সম্পাদক সহ দেখিয়ে দিবো।

এ বিষয়ে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

সর্বশেষ সংবাদ

সবার কথা মাথায় রেখে বাজেট দেবে সরকার: অর্থমন্ত্রী

সবার কথা মাথায় রেখে বাজেট দেবে সরকার: অর্থমন্ত্রী

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া

ওসমান হাদি হত্যায় জড়িত অভিযোগে বিস্ফোরক পোস্ট ভাইয়ের

ওসমান হাদি হত্যায় জড়িত অভিযোগে বিস্ফোরক পোস্ট ভাইয়ের

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (৩ জুন) সকালে এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পিতা-মাতার ভরণ-পোষণ সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে আরেক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা ওই গ্রামের আফজাল হোসেনের তৃতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পশ্চিম আঠারো পাইকা গ্রামের রানা মিয়া ও লাবন্য মিয়া বাড়ির

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

সিরাজগঞ্জে নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে অনলাইন অ্যাপসের মাধ্যমে প্রতারণার অভিযোগে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারীসহ প্রায় শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। পুলিশ জানায়, জেলার সলঙ্গা থানার

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

দিনাজপুরের হাকিমপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় শিক্ষার্থীর বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, লোহাচড়া গ্রামের নুরুজ্জামান কর্মসূত্রে স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। পরে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি নয়ানগর গ্রামে

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে মানববন্ধন

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কুরআন ও আজান নিয়ে বিএনপির নেতা রুমিন ফারহানার কথিত বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সরাইল উপজেলা শাখা। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা হাসপাতাল মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আলেম-উলামা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে