শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শপথ গ্রহণ করেই চাঁদাবাজি বন্ধের নির্দেশ এমপি কালামের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০:৫০

শেয়ার করুনঃ
শপথ গ্রহণ করেই চাঁদাবাজি বন্ধের নির্দেশ এমপি কালামের

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিএনজি- অটোরিকশা থেকে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১০জানুয়ারী) তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের নিকট এ সংক্রান্ত একটি ডিও লেটার প্রেরন করেন। যার নম্বর: ২০২৪/০১। এছাড়াও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন।

তিনি তার ডিওলেটারে উল্লেখ করেন, দেবীদ্বার পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। ঐ স্ট্যান্ডগুলোতে অতিরিক্ত হারে জিবি আদায় করা হচ্ছে। ফলে যানবাহন চালকদেরকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে এবং যাত্রী সাধারণকেও অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে। সিএনিজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স চালকদেরকে একরকম জিম্মি করে পৌর কর্তৃপক্ষ জিবি আদায় করছে, যা চাঁদাবাজির নামান্তর। এখানে আরো উল্লেখ্য যে, আইন/নীতিমালা অনুযায়ী পৌরসভার নিজস্ব জায়গা ইজারা দেওয়া যায়। কিন্তু দেবীদ্বার পৌরসভার অন্তর্গত সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ডগুলো পৌরসভার নিজস্ব জায়গায় অবস্থিত নয়। বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে স্ট্যান্ডগুলো ইজারা দেওয়া হয়েছে। এমতাবস্থায়, কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভার অন্তর্গত সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইজারা না দেওয়ার জন্য জোর সুপারিশ জানাচ্ছি।

আরও

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

অপরদিকে দেবীদ্বার পৌরসভা কর্তৃক স্ট্যান্ড গুলো ইজারা প্রদানের লক্ষ্যে গত বছরের ২২ নভেম্বর ১১০২নং স্মারকে দরপত্র আহ্বান করে। পুনঃনির্ধারিত দরপত্র গ্রহণের জন্য ১২২৯নং স্মারকে এবছর ১১ জানুয়ারি প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে। ১০ জানুয়ারি পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেবীদ্বার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নাম ভাঙ্গিয়ে তাঁর লোকজন নামমাত্র ইজারা নিয়ে সিএনজি স্ট্যান্ডে জিবি নামে লক্ষ লক্ষ চাঁদা আদায় করতো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আবুল কালাম আজাদ ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে দেবীদ্বার উপজেলার সকল স্ট্যান্ডে জিবির নামে চাঁদা আদায় বন্ধ করা হবে।তিনি নির্বাচিত হওয়ায় বুধবার সকালে শপথ নেওয়ার পর দেবীদ্বারে সিএনজি, অটোরিক্সা, পিকআপ ভ্যানে জিবি নামে চাঁদা বন্ধের ঘোষণা দেন।

শপথ গ্রহণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

স্থানীয়রা জানায়, সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটেখাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে ভোট দিয়ে নির্বাচিত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একাধিক সিএনজি চালক জানান, দীর্ঘদিন আমরা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। চাঁদা দিতে রাজী না হলে অসংখ্য চালককে নির্মম নির্যাতনও করেছেন তাঁরা। আমরা পেটের দায়ে সিএনজি চালাই। চাঁদাবাজরা দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করত।  

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, জিবি নামের চাঁদাবাজি বন্ধ আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ্য বিষয়। গরিব অসহায়  মানুষের কাছ থেকে যারা চাঁদা নিয়েছে তাঁরা এ নির্বাচনে সঠিক জবাব  পেয়েছে। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করতে। কোনো সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে স্মার্ট দেবীদ্বার গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।

সর্বশেষ সংবাদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

ইরানের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা

ইরানের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে থাকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে।

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উদযাপন কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, উন্নয়নকাজ ভাগাভাগি এবং টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আগামী ২০ নভেম্বর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, তড়িঘড়ি করে সাবেক কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে উদযাপন কমিটি গঠন করেছেন। এ নিয়ে ঢাকা

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি, ন্যূনতম মজুরি কার্যকরসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। সোমবার দুপুরে সরাইল উপজেলা বড্ডাপাড়া সমাজ উন্নয়ন (সুক)-এর হলরুমে তিনি এসব অভিযোগ করেন। সবুজ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছেন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে সবুজ বলেন, ২০১৭ সালে কাতার যাওয়ার

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক