মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, প্রাণে রক্ষা পেল হেলপার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০:৬

শেয়ার করুনঃ
বরিশালে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, প্রাণে রক্ষা পেল হেলপার

বরিশালে দাড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে হেলপার ঘুমিয়ে থাকলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর কাশিপুর আর্মড ব্যাটালিয়ন কমান্ডার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশি হেফাজতে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস রাতে মহাসড়কের পাশে থামিয়ে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ছুটে আসে। 

আরও

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে নগরীর কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসীমের বাসা। 

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে বাসের অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
অগ্নিসংযোগ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ৩ টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় ভারতীয় ভিসা অফিসের ঠিক উল্টো দিকে থেমে থাকা বাসটিতে লাগা আগুন নেভান। ততক্ষণে গোটা বাসের ভেতর পুড়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসের ভেতরের সব সিট পুড়ে গেছে এবং গ্লাসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সকাল থেকে নগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে খুলেছে। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে চোখে পড়ার মতো।

এদিকে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সফল করতে মশাল ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা। শনিবার মধ্যরাতে নগরীর আমতলার মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে নগরীর বগুড়া রোড এলাকায়। এছাড়া রবিবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহানগর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন সমর্থকরা।

সর্বশেষ সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

নোয়াখালীর রেলপথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন। স্থানীয়রা জানিয়েছেন, সকালেই নোয়াখালি থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে গাছের প্রতিবন্ধকতার

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন ও গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘পেছনে হাটার’ ইঙ্গিত দিচ্ছে। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্থার আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ১৮

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল।

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি, উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দা, গড়পাড়া দরবার শরীফের বিশিষ্ট মুরিদান ইয়াজদ্দিন শেখ দিনগত রবিবার দিনগত রাত দেড়টার দিকে  বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সমির মোল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন বিতরণকে কেন্দ্র করে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা। সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং