রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

কুড়িগ্রাম-১: আসন ধরে রাখতে চায় আ.লীগ, জাপা চায় পুনরুদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১:৩

শেয়ার করুনঃ
কুড়িগ্রাম-১: আসন ধরে রাখতে চায় আ.লীগ, জাপা চায় পুনরুদ্ধার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্নয়ন বৈষম্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দলীয় কোন্দল। এই আসনটি নাগেশ্বরী উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত।

স্বাধীনতার পর এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি জয়লাভ করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়।

আরও

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পৃথকভাবে নির্বাচন করলে আওয়ামী লীগ জয়ী হয়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকা দীর্ঘ হলেও বিএনপি ও জাতীয় পার্টির রয়েছে একক প্রার্থী।

আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর ছাড়াও দলটির নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন মনোনয়ন প্রত্যাশী।

আরও

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা
কুড়িগ্রাম-১
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এছাড়া জাতীয় পার্টি থেকে সাবেক এমপি একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা এবং জাকের পার্টি থেকে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার মনোনয়ন প্রত্যাশী।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সমমনা রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। বিভিন্ন ধর্মীয় সভা ও দলীয় সমাবেশে যোগ দিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেকেই মামলা হামলার কারণে নিস্ক্রিয় ও আত্মগোপনে রয়েছেন।

ভূরুঙ্গামারী উপজেলার বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনের জয়-পরাজয় নির্ধারণে উন্নয়ন বৈষম্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দলীয় কোন্দল ব্যাপক প্রভাব ফেলবে।

তারা আরও জানান, নাগেশ্বরীতে পৌরসভা, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি টেকনিক্যাল কলেজ, মডেল মসজিদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রাস্তা-ঘাট নির্মাণসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ভূরুঙ্গামারীতে এসবের কোনটিই হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, এই আসনের জন্য চলতি অর্থ বছরের প্রথম পর্যায়ের কাবিটার বরাদ্দ ছিল এক কোটি ৩৫ লাখ টাকা, কাবিখার বরাদ্দ ছিল ৬৩ মেট্রিক টন করে চাল ও গম। এছাড়া টি.আর বরাদ্দ ছিল এক কোটি ১৪ লাখ টাকা। বরাদ্দের অধিকাংশই নাগেশ্বরীতে দেওয়া হয়েছে। ভূরুঙ্গামারীতে শুধুমাত্র টি.আরের ৩০ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বিগত অর্থ বছরগুলোর বরাদ্দের ক্ষেত্রে প্রায় একই রকম বৈষম্য করা হয়েছে। এসব কারণে ভূরুঙ্গামারীর ভোটারসহ জনপ্রতিনিধিদের মধ্যে অসন্তোষ রয়েছে।

এছাড়া নাগেশ্বরীর কচাকাটা থানাকে উপজেলায় রূপান্তর না করায় সেখানকার মানুষের মধ্যে এক ধরণের ক্ষোভ রয়েছে। 

আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলের অভ্যন্তরে কোন্দল ও গ্রুপিং রয়েছে। দলীয় কোন্দল আর একাধিক প্রার্থী থাকায় এ আসনে আওয়ামী লীগ অনেকটাই অগোছালো।

এছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির স্থানীয় কতিপয় নেতাকর্মীর ক্ষমতা অপব্যবহারের কারণে তাদের ওপর ক্ষুব্ধ দলের ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের অনেকে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে তাদের ধারনা।

এছাড়া জেলা বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে কোন্দল রয়েছে। সেই কোন্দল উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ। অপরদিকে হারানো আসন পুনরুদ্ধার করতে চায় জাপা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরসহ জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, আবরারকে হত্যার পর শিশির মনিরদের ভূমিকা কী ছিল এবং তারা কেন নীরব ছিলেন—এ প্রশ্ন রয়েছে। তার

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে ফেরার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি ভুক্তভোগী ও নির্যাতিত মানুষেরও নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায়