বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তিবাংলাদেশ

তিস্তার চরে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎকেন্দ্র, বদলে যাবে উত্তরবঙ্গ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ২:৫৯

শেয়ার করুনঃ
তিস্তার চরে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎকেন্দ্র, বদলে যাবে উত্তরবঙ্গ

তিস্তার বুকে জেগে ওঠা দুর্গম বালু চরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎকেন্দ্র ‘তিস্তা সোলার লিমিটেড’। প্রতিদিন গড়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকে। যা অবদান রাখছে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে। আর এতেই বদলে যেতে পারে গোটা উত্তরবঙ্গের চিত্র বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন এবং কুরিগ্রামের কোল ঘেষা চর খোর্দা গ্রামের বিস্তীর্ণ বালু চরের ৬০০ একর জমির ওপর স্থাপন করা হয়েছে এই পাওয়ার প্লান্ট। বসতভিটা থেকে অনেক দূরে হওয়ায় কোনো কাজেই লাগানো যেত না এসব জমি। সেই জমি এখন আলোর উৎস হয়েছে গোটা দেশের জন্য। 

আরও

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

স্থানীদের দাবি, এত বড় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলেও সেখানে যোগাযোগের ক্ষেত্রে নির্মিত রাস্তা-ঘাটগুলোর তেমন উন্নয়ন হয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ধু ধু বালুচরে বসানো রয়েছে সোলার প্যানেলগুলো। সারি সারি করে বসানোর কারণে দূর থেকে কালো রঙের সৌর প্যানেলগুলো অনেকটাই সাদা বালুচরে কালো রঙের গালিচার মতো মনে হয়। বিদ্যুৎকেন্দ্রটির চারিদিকে নিরাপত্তার জন্য উঁচু করে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এর ভেতরই গোটা সোলার প্যানেলটির কার্যক্রম চলছে।

আরও

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
সৌর বিদ্যুৎ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রত্যেকটি প্যানেলের আলাদা আলাদা সংযোগ রয়েছে। নিরাপত্তা, বিদ্যুৎ কন্ট্রোল কক্ষ আর সার্বিক ব্যবস্থাপনা করতে তিনটি আলাদা আলাদা অফিস রয়েছে। অফিসের কাজ ভেদে কক্ষের সংখ্যা কমবেশি ৮০টির মতো। এসব অফিসে যোগাযোগ করতে রয়েছে পরিপাটি পাকা রাস্তা। নামাজ আদায়ের জন্য রয়েছে মসজিদ। বেশ নিরিবিলি পরিবেশেই চলছে এই বিশাল কর্মযজ্ঞ। রাস্তার পাশেই রাখা হয়েছে সোলার প্যানেলের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।

তিস্তা সোলার লিমিটেড কতৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালা ও চরখোর্দ্দা গ্রামে ২০১৭ সালে সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে ‘তিস্তা সোলার লিমিটেড’ নামে বিদ্যুৎকেন্দ্রটি গড়ে তোলে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। নির্মাণ কাজ শেষ হলে চলতি বছরের ২ আগস্ট রংপুর সফরে এসে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশবান্ধব এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বর এ কেন্দ্র থেকে উৎপাদিত দৈনিক ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে রংপুর গ্রিড হয়ে জাতীয় গ্রিডে। প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩ দশমিক ৯৩ টাকা চুক্তি মূল্যে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিদ্যুৎ কেন্দ্রে জমি বিক্রেতাদের একজন একরাম হোসেন বলেন, ‘এই জায়গাটি ছিল ধু ধু বালুচর। ফসল না হওয়ায় খুব বেশি প্রয়োজন না থাকলে এখানে কেউ যেতেন না। সৌর বিদ্যুৎকেন্দ্রটি হওয়ায় কারণে এখানে এখন রাস্তাঘাট হয়েছে। বসতি গড়ে উঠেছে। নতুন নতুন দোকানপাট হচ্ছে। লোক সমাগম হচ্ছে। তাই নানামুখী ব্যবসা বানিজ্যের প্রসার হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রটি আসার পর এখানে আমার নিরাপত্তারক্ষীর চাকরি হয়। একসময় এসব এলাকার জমির তেমন কোনো দাম ছিল না। জমি ভেদে এক শতক জমি ২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। এসব অনাবাদি জমি থেকে মোটা অংকের টাকা পেয়ে এলাকার অনেকেই এখন স্বাবলম্বী।’ 

তিস্তা সোলার লিমিটেডে যাওয়ার পথেই বাঁধের ওপর ভাতের হোটেল করেছেন জসিম মিয়া। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আগে বেকার বসে ছিলাম। হঠাৎ করেই মাথায় এলো, এই বাঁধ দিয়েই আলীবাবা থিমপার্ক (বিনোদন কেন্দ্র) এবং বিদ্যুৎকেন্দ্রে বহু লোক যাতায়াত করছেন। সেই চিন্তা থেকেই পরিবারের পরামর্শে ভাত-তরকারির হোটেল দেই। আলহামদুলিল্লাহ ভালোই চলছে।’ 

সুন্দরগঞ্জে এমন বৃহৎ প্রকল্পের বিষয়ে মতামত জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু বলেন, ‘শুধু জাতীয় পর্যায়ে নয় প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের জীবন-জীবিকাতেও গতি এসেছে। লোডশেডিং নেই বললেই চলে। উৎপাদিত বিদ্যুতের একটি নির্দিষ্ট অংশ সুন্দরগঞ্জসহ উত্তরবঙ্গের (রংপুর) পিছিয়ে পড়া এলাকাগুলোর জন্য বরাদ্দ দিলে ভালো হতো। এটা করতে পারলে এলাকার শতশত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ 

তিস্তা সোলার লিমিটেডের সিনিয়র নির্বাহী কর্মকর্তা (জমি অধিগ্রহণ) সুজা আহমেদ বলেন, ‘৮৫টি মাউন্টিং পাইলসের ওপর বসানো হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার সৌর প্যানেল। এসব সৌর প্যানেল থেকে ১২০টি ইনভার্টারের মাধ্যমে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এজন্য ২৮টি বক্স ট্রান্সমিশনে সংযোগ স্থাপন করা হয়েছে। সেখানে সাবস্টেশনসহ ১৩২ কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ এবং জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য তিস্তা পাওয়ার প্ল্যান্ট থেকে রংপুর পর্যন্ত তৈরি করা হয়েছে ১২২টি টাওয়ারের ৩৫ দশমিক ৩৫ কিলোমিটার লম্বা সঞ্চালন লাইন। এ লাইনের মাধ্যমেই সুন্দরগঞ্জের তিস্তাপাড়ের কেন্দ্রটি থেকে রংপুর গ্রিড সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, 'ভবিষ্যতে পরিবেশবান্ধব আরও সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে পারলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। আমাদের এ উদ্যেগ কর্ম সহায়ক পরিবেশ তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।’

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করেছে। বুধবার (২২ অক্টোবর) ত্রুটি সংশোধনে নতুন সংস্করণ প্রকাশ করা হলেও এরই মধ্যে কিছু ওয়েবসাইটে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। রয়টার্স, এএফপি ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন সরকারি সংস্থা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল ব্যবহৃত ‘রিচ’ মেট্রিক বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরিবর্তনের ফলে পেজ পরিচালনা, কনটেন্ট বিশ্লেষণ এবং বিজ্ঞাপনী প্রচারণার কার্যকারিতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসবে। এত দিন কোনো কনটেন্ট কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ এর মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও সংযোগ সুবিধা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হলো। স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার