শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কারে জনমনে স্বস্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১:১৬

শেয়ার করুনঃ
আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কারে জনমনে স্বস্তি

নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হওয়ায় তারা আনন্দিত হয়েছেন।  সাম্প্রতিক বন্যায় উপজেলার বশে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে গিয়েছিল। সেগুলো দ্রুত সংস্কার হওয়ায় বর্তমানে এই সড়কগুলো দিয়ে সকল প্রকারের যানবাহস চলাচল করতে পারছে। তবে আর অল্প কিছু দিনের মধ্যেই সড়কগুলোকে পাঁকাকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর দুটি প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার ১শত সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আত্রাই উপজেলার চকবলরাম ও আত্রাই-সিংড়া সড়কের বন্যা নিয়ন্ত্রন বাঁধের জগদাস ও শিকারপুর নামক স্থানে ভেঙে যায়। ফলে নওগাঁ ও রাণীনগরের সঙ্গে আত্রাই উপজেলার ও কাশিয়াবাড়ি এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

আরও

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পরবর্তিতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় দ্রুত ভেঙে যাওয়া অংশগুলো বন্ধ করার কারণে বন্যায় ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়েছে। এরপর পানি কমার সঙ্গে সঙ্গে আমরা সেই ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার করার কারণে স্বাভাবিক হয়েছে ভেঙে যাওয়া অংশ দিয়ে সকল প্রকারের যান চলাচল। ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো স্থায়ী ভাবে পুন:নির্মাণ কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট সড়ক বিভাগের কাছে আমরা হস্তান্তর করবো। তারপর সেই ভেঙে যাওয়া সড়কগুলো নতুন করে পাকাকরণ করা হবে বলে তিনি জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল বলেন, বন্যার কারণে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি সড়কের বলরামচক নামক স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধের ২৫মিটার, আত্রাই-সিংড়া সড়কের জগদাস নামক স্থানে ১৬মিটার ও শিকারপুর নামক স্থানে ৫৭মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাকা সড়ক ভেঙে যায়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভেঙ্গে যাওয়া অংশতে মাটি দিয়ে ভরাট করার কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষে সড়কটি চ’ড়ান্ত ভাবে পেলেই পাকাকরণের কাজ শুরু করা হবে।

সড়ক সংস্কার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

এ বিষয়ে নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ড এগুলো আমাদের নিকট হস্তান্তর করেলই আমরা আমাদের আওতায় যেসব সড়ক ও রাস্তা ভেঙেছে সেগুলো পাকা করণের উদ্যোগ নেব।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে। ফার্মেসি ও রেস্তোরাঁর মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক ও পুলিশ

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান বাংলাদেশে পৌঁছেছে। এর আগে

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে থাকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে।

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উদযাপন কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, উন্নয়নকাজ ভাগাভাগি এবং টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আগামী ২০ নভেম্বর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, তড়িঘড়ি করে সাবেক কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে উদযাপন কমিটি গঠন করেছেন। এ নিয়ে ঢাকা