রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা: বরিশাল নগরী সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ২:৩৮

শেয়ার করুনঃ
শারদীয় দুর্গাপূজা: বরিশাল নগরী সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরী সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়। বেলতলায় বেল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ২০ অক্টোবর সকাল থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উৎসবকে কেন্দ্র করে ঢাক-ঢোল আর উলু ধ্বনিতে মুখরিত বরিশাল নগরের পূজা মন্ডপগুলো। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর সদর রোড়ের কাটপট্টি মোড় থেকে শুরু করে হাসপাতাল রোড, বিএম কলেজ এলাকা, নাজিরপুল, নতুন বাজার পোল, ভাটিখানা পুরান বাকলা ও কালিবাড়ি সড়কে বাহারি রঙের বাতিতে আলোকিত করা হয়েছে গোটা এলাকা। এছাড়া নগরের বিভিন্ন ওয়ার্ডের মন্ডপে বাহারি রঙের নকশা করা বাতিতে নির্মাণ করা হয়েছে তোরণ। এর বাইরে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মন্দির এলাকা ও মন্ডপগুলো। পূজা মন্ডপগুলোতে ভিড় করছেন ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরা।

আরও

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

সম্পূর্ণ নতুনত্ব ও ভিন্নতাসহ জমকালো আলোকসজ্জা করা হয়েছে নগরের শ্রী শ্রী শংকর মঠ মন্দিরে। এ মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক তন্ময় দাস তপু বলেন, আমরা বিগত দিনের ধারা পরিবর্তন করতে চেয়েছি, তাই মন্ডপের সাজসজ্জায় ভিন্নতা ও নতুনত্ব আনা হয়েছে। কোনো কিছুতে ঘাটতি নেই। ঐতিহ্যবাহী এ শংকর মঠের পূজাকে সার্বজনীন করার চেষ্টা চালিয়েছি। আশা করি, ভক্ত-পূজারি ও দর্শনার্থী সবাই শংকর মঠে এসে খুশি হবেন, কেউ মনে কষ্ট পাবে না।

শংকর মঠ পূজা উদাযাপন কমিটির সহসভাপতি আকাশ দাস বলেন, তরুণদের নিয়ে এবারে কমিটির সবারই উদ্যোগ ছিল পূজা যেন সার্বজনীন হয়। কতটুকু পেরেছি জানি না। তবে এবার ষষ্ঠীতে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভিড়ে শংকর মঠে তিল ধারণের ঠাঁই নেই। আমরা চাই উৎসবমুখ পরিবেশে এবারের পূজার আয়োজন শেষ হোক।

আরও

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

এদিকে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দেখা যায় নগরের পূজামন্ডপসহ আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামসহ কর্মকর্তারা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন প্রতিনিয়ত।

এদিকে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ  ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করছে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র‌্যাবের তৎপরতা ও নজরদারি। যে কোন ধরণের নাশকতা এড়ানোর লক্ষ্যে র‌্যাব-৮ সার্বিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে র‌্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, এবার দুর্গাপূজায় পঞ্চমী থেকে মন্ডপগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। গতবারের চেয়ে আলোকসজ্জায় আনা হয়েছে ভিন্নতা। এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শেষও হবে শান্তিপূর্ণভাবে।

শারদীয় দুর্গাপূজা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে রোপিত কাঞ্চন ও নিমের চারাগাছ সংরক্ষণের জন্য ঘেরা নির্মাণের কথা বলে বন বিভাগের নবাবগঞ্জ বিট অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই করাতকলে নেওয়ার প্রস্তুতির ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। একই ঘটনায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১ আগস্ট (শনিবার) দুপুরে নবাবগঞ্জ বিট অফিসে গিয়ে দেখা যায়, সংরক্ষিত সাতটি শালগাছের

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পানিভর্তি খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ‘দশমনিয়া পরিবহন’-এর একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

জয়পুরহাটের কালাই উপজেলার কানমনা-হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করা, শ্রমিকের পরিবর্তে এক্সকাভেটর ব্যবহার, সরকারি গাছ কাটা এবং নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু বাস্তবে এসব লক্ষ্য অর্জনের পরিবর্তে প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম হয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে দায়ের করা হয়েছে বলে দাবি করা মামলাটি প্রত্যাহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চা শ্রমিকরা। রবিবর (২ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  এর

টেকনাফ মহাসড়কে বিকাশ কর্মীদের কুপিয়ে নগদ টাকা ছিনতাই

টেকনাফ মহাসড়কে বিকাশ কর্মীদের কুপিয়ে নগদ টাকা ছিনতাই

টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে দিনদুপুরে চলন্ত যাত্রীবাহী বাস থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা আনুমানিক ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে প্রকাশ্যে গুলিবর্ষণও করে তারা। রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া গ্রামের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেতবাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা