শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬২০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

হিলি বন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১:৩৩

শেয়ার করুনঃ
হিলি বন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো ধরণের পণ্য আনা নেওয়া হবে না। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের জন্য একটি পত্র দেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের সম্মতি দিয়েছি। এই ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আনা নেওয়া করা হবে না। বিষয়টি বন্দর সংশ্লিষ্টদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

হিলি বন্দর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, পূজা ও সরকারি ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকব। দুই দেশের পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন।

হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, শুধুমাত্র সরকারি ও সাপ্তাহিক ছুটিতে বন্দরের পানামা পোর্টের অফিসসহ আমদানি-রপ্তানি ও পণ্য উঠা-নামার কাজ বন্ধ থাকে। ২৪ অক্টোবর দূর্গাপুজার দশমীর দিন। এদিন সরকারি ছুটি থাকায় সব কার্যক্রম বন্ধ থাকবে। তারপর থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলশুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, ২৪ অক্টোবর দূর্গা পুজার কারণে সরকারি ছুটি রয়েছে। এর পরের দিন কাস্টমস অফিসের কার্যক্রম চালু হবে। ব্যবসায়ীরা চাইলে বন্দরের অভ্যন্তরে থাকা তাদের আমদানি করা পণ্যের চালান শুল্ককর পরিশোধ করে খালাস করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা তিন দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা তৃতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক ও কর্মচারী। সময়মতো পণ্য আমদানি-রপ্তানি করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন। শনিবার ২৯ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা, চাকরি হারানোর ঝুঁকিতে দেশের প্রায় ছয় লাখ মানুষ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা, চাকরি হারানোর ঝুঁকিতে দেশের প্রায় ছয় লাখ মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ক্রমেই বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সংকট, শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়া এবং সার উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবহন ও উৎপাদন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়ছে পণ্যের দাম, কৃষি, মানুষের আয়-রোজগার ও কর্মসংস্থানে। সংকট দীর্ঘ হলে বাংলাদেশে প্রায় ছয় লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। জুনের মাঝামাঝি বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

নতুন আমদানি নীতিতে উচ্চক্ষমতার মোটরসাইকেল আসছে দেশে

দেশে মোটরসাইকেলপ্রেমীদের জন্য উচ্চ সিসির মোটরসাইকেল আমদানির পথ খুলে দিয়েছে সরকার। নতুন আমদানি নীতিতে মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতার সীমা বাড়িয়ে সম্পূর্ণ তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ রাখা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এ-সংক্রান্ত নতুন আমদানি নীতির গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২১-২০২৪ সালের আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতি কার্যকর হলে

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। তিনি জানান, ২৬ আগস্ট সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের