শনিবার, ১৮ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারত-পাকিস্তান ঘুরে বৃদ্ধ হয়ে বাড়ি ফিরলেন মুনাফ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০২২, ১:৩৩

শেয়ার করুনঃ
ভারত-পাকিস্তান ঘুরে বৃদ্ধ হয়ে বাড়ি ফিরলেন মুনাফ

মনে আছে, বাংলা সিনেমার সেই পরিচিত দৃশ্যপট। ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর অনেক চড়াই-উতরাই শেষে যুবক বয়সে স্বজনদের সন্ধান পাওয়া। সিনেমার এই দৃশ্যপটের মতো হুবহু না হলেও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার ফকির টিলার আবদুল মুনাফের জীবনের গল্পটাও এমনই।

১৯৮৭ সালে ৩৫ বছরের টগবগে যুবক ছিলেন মুনাফ। বাবা-মা চার বোন ও ছয় ভাইয়ের অভাবের সংসার। স্ত্রী, এক ছেলে, এক মেয়েকে রেখে ১৯৮৭ সালে অবৈধপথে কর্মের সন্ধানে পাড়ি জমান ভারতে। সেখানে স্থায়ী কাজ না পেয়ে এক বছর পর আদম ব্যাপারীর খপ্পরে পড়ে চলে যান পাকিস্তানের করাচিতে। সেখানেও ভাগ্য তাকে সুপথ দেখায়নি। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলে যেতে হয়েছে কয়েকবার। তখনকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না হওয়ায় পরিবারকেও জানানোর সুযোগ ছিল না। এভাবে কিছু দিন জেলে কিছু দিন বাইরে থেকে জীবনের ৩৫টি বছর কেটে গেছে। অবশেষে আন্তর্জাতিক রেড ক্রস/রেড ক্রিসেন্টের মাধ্যমে যুবক অবস্থায় বাড়ি থেকে বের হওয়া মুনাফ বুধবার (২৯ জুন) পরিবারের কাছে ফিরেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ হয়ে।

আরও

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

মুনাফ বলেন, ‘১৯৮৭ সালে সংসারের অভাব দূর করতে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে যাই। এরপর পাকিস্তান। অবৈধ অভিবাসী হওয়ায় ভালো কোনও কাজ না পেয়ে পাকিস্তান উপকূলে মাছ ধরার কাজ নিয়েছিলাম। ৩৫ বছরের প্রবাস জীবনের ১৭ বছর কেটেছে পাকিস্তানের কারাগারে। বৈধ পথে দেশে ফেরার চেষ্টায় ব্যর্থ হয়ে আবারও বেঁচে নিই অবৈধ পথ। ভারতে প্রবেশের সময় আবারও ধরা পড়ি পাকিস্তান সীমান্তে। কারাগারে থাকার সময় পাকিস্তান রেড ক্রিসেন্ট জানতে পারে অসহায়ত্বে গল্প। পরে বাংলাদেশ ও পাকিস্তান রেড ক্রিসেন্টের পাঁচ মাসের চেষ্টায় গত মঙ্গলবার (২৮ জুন) ঢাকায় ফিরি।’

তিনি বলেন, ‘দেশের মাটিতে পা পড়ার পর চোখে জল আসে। জেলে থাকার সময় মনে হতো আর কখনও পরিবারের লোকজনের সঙ্গে দেখা হবে না। আল্লাহ অবশেষে আমাকে দেশের মাটিতে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন। এখন মরে গেলেও আর দুঃখ থাকবে না।’

ভারত-পাকিস্তান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট কর্মকর্তা আবদুল গণি মজুমদার জানান, গত ২৮ জুন  তিনি দেশে ফেরেন। পরে সব কার্যক্রম শেষে বুধবার বিকালে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বড় ভাই মো. আবদুল জব্বার সর্দার বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর বাড়ি ফিরে আসায় সবাই খুশি। পরিবারের আয়ের কথা ভেবে একদিন আমার ভাই মুনাফ ভারতে যান। এরপর নিরুদ্দেশ। ভাইকে ফিরে পেতে অনেক চেষ্টা, খোঁজ খবর নিয়েও সন্ধান মেলেনি। ফলে আমরা ভাইয়ের স্ত্রী তার স্বামীর এবং ছেলেমেয়ে তাদের বাবার আশা ছেড়েই দিয়েছিলেন। তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। ছেলে-মেয়েও বড় হয়ে গেছে। তারা বিয়েও করেছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সম্প্রতি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের অনুসন্ধানে পাকিস্তানের একটি কারাগারে খোঁজ মেলে ভাইয়ের। পরে সংগঠনটির সদরদফতর, পাকিস্তান রেড ক্রিসেন্ট ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের কাছে হস্তান্তর করেন। ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা।’

মানিকছড়ির উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, ‘বুধবার তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ৩৫ বছর পর মুনাফকে পেয়ে খুশি স্বজন ও এলাকাবাসী।’ তিনি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা করার অনুরোধ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রং চৌধুরী জানান, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের আওতায় এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলায় তিন জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কাজে সার্বিক সহযোগিতা করায় তিনি বাংলাদেশ ও পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটিসহ ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

এ সম্পর্কিত আরও পড়ুন

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, পরিবেশ ভালো রাখতে সরকার জনগণের হাতে গাছের চারা তুলে দিচ্ছে। এমনকি ঝড়-বাতাসে গাছ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাঁধার জন্য প্রয়োজনীয় বাঁশও দেওয়া হচ্ছে। তাই গাছের পূর্ণাঙ্গ পরিচর্যার দায়িত্ব জনগণেরই।

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

নিতাইগঞ্জের শীতলক্ষ্যা নদীর ফায়ার ঘাট এলাকায় পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর নারায়ণগঞ্জ কেরোসিন ঘাট এলাকা থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা সাদিকের মরদেহ উদ্ধার করা সাদিকের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মোঃ আশরাফ আলী শেখের  ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে সরবরাহ সংকটে মৌলভীবাজার জেলার কাঁচাবাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিতে ২০০ টাকায়। একই সঙ্গে মাছ,

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

কুমিল্লার দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করে লাভ নেই। যারা মাদক বিক্রি করে তাদের সমাজের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে কখনোই মাদক নির্মূল সম্ভব নয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় ইউনিয়ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী,

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাহিদ বিশ্বাস (৪২) নামে এক রিকশাচালককে হত্যা করে তার ব্যবহৃত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্ক এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানি পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তিনি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, এক