রবিবার, ১৬ আগস্ট, ২০২৬১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রভাষক ইব্রাহীমের শখের বশে কবুতর পালন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১৯:২৮

শেয়ার করুনঃ
প্রভাষক ইব্রাহীমের শখের বশে কবুতর পালন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী  ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের বাসিন্দা মো. ইব্রাহীম মন্ডল। উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ শমসের ফকির ডিগ্রি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।এলাকার অধিকাংশ মানুষ তাকে কবুতর প্রেমী হিসেবেই চিনে।তার কবুতরের প্রতি মায়া মমতা দেখে মানুষ তার প্রতি খুবই খুশি।

কথায় আছে,শখের তোলা আশি টাকা।ইব্রাহীমকে দেখলেই সেটা বুঝা যায়।কখনোই কবুতর পালন করে লাভবান হবেন এ ধরনের কোনো চিন্তাই নেই তার। সার্বক্ষণিক দেখাশোনার জন্য একজন লোক রেখেছেন।মাস শেষে তার কোনো আয় না থাকলেও খুব খুশি তিনি। শখ তো পূরণ হচ্ছে তার। পশুপাখির সেবা করতে পারছেন এতেই তিনি খুশি। একজন মানুষ নিজের সন্তানের যত্ন যেভাবে নেয় ঠিক ইব্রাহীম কবুতরের যত্ন সেভাবেই নেন। শখের জন্য একজন মানুষ এতো ত্যাগ স্বীকার করতে পারেন সেটা ইব্রাহীমকে না দেখলে বুঝাই যেত না।

আরও

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

আজ থেকে প্রায় ২৬ বছর আগে নিতান্তই শখের বসে কবুতর পালন শুরু করেন ইব্রাহীম। তিনি তখন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নানার কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় গোবিন্দাসী হাট থেকে মাত্র ৪ জোড়া কবুতর কেনেন। সেই কবুতর আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি পায়। মাঝপথে সেই কবুতরের ওপর শিয়াল এবং গুইসাপের চোখ পড়ে।ভেঙ্গে যায় তার স্বপ্ন।

ছাত্রাবস্থায় অতিরিক্ত কোন পয়সা ছিল না তার হাতে। তাই হঠাৎ করেই থেমে যায় শখের কবুতর পালন। কিন্তু সহজে থেমে যাওয়ার পাত্র নন ইব্রাহীম। বেশ কয়েক বছর বন্ধ রেখে ২০১৪ সালে নতুন করে নিজের বাড়ির পাশে খোলা জায়গায় ঢেউটিনের ছাউনিতে ২ জোড়া কবুতর দিয়ে গড়ে তোলেন বর্তমান কবুতর খামারটি। এখন তার শেডে শোভা পাচ্ছে প্রায় ২২০ জোড়া কবুতর।

টাঙ্গাইল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

সরেজমিনে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, ডেউটিন দিয়ে দুই সাইডে তৈরি কবুতরের ঘর। ভিতরে বসানো হয়েছে প্রায় হাজার খানেক কবুতরের খোপ। আকারে বড় বিদেশি কবুতরগুলোর জন্য রয়েছে আলাদা লোহার খাঁচা। নিচে দেয়া আছে খাবার ও স্বচ্ছ পানি।এ ছাড়া তার খামারে ছাগল,হাঁস-মুরগী এবং তিতিরপাখি দেখা গেছে।

কবুতরগুলো প্রয়োজন মতো যে যার মতো করে খাবার খাচ্ছে, আবার উড়ে গিয়ে বসছে নিজের কামরাতে। সেখানে বসে কোনোটা ডিমে তা দিচ্ছে। কোনোটা নিজের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। আবার কেউ অপরের সাথে হট্টগোলে ব্যস্ত। কেউ বা আবার দলবলে সাঁতার কাটছে।তার কবুতরের খামার দেখতে প্রতিদিন অনেক মানুষ বিকাল বেলা ভীড় জমাচ্ছে।কবুতর চাষের শুরুতে  মাত্র ৮০০ হাজার টাকা বিনিয়োগ করলেও এখন তার শখের কবুতর ফার্মে মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাত থেকে আট লাখ টাকা।

ইব্রাহীম জানান, ছোটবেলা থেকেই  কবুতর পোষার স্বপ্ন ছিল প্রবল। উড়ন্ত কবুতর দেখতে খুব ভালো লাগত। তাই প্রাণিবিদ্যা বিষয় নিয়ে পড়াশুনা করেছি যাতে পশুপাখিদের সঠিকভাবে লালন পালন করতে পারি। পড়াশোনা শেষ করে শখের বশে এ খামার গড়ে তুলেছি। খামারে প্রায় নানা প্রজাতির কবুতর রয়েছে।  খামারে বর্তমানে কবুতরের সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তিনি এসব কবুতর সংগ্রহ করেছি।কখনও বিনিময় পদ্ধতি অর্থাৎ, এক জাতের কবুতর দিয়ে অন্য জাতের নিয়ে আসার মধ্য দিয়ে আমার সংগ্রহশালা বাড়িয়েছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও জানান, কোনো কারনে  কবুতর মারা গেলে চোখে পানি  এসে যায়।মনে হয় যেন আমার একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে।নিজের চাহিদা মেটানোর জন্য কখনও খামার থেকে ডিম বা কবুতর নেই না।ওরা ওদের মতো ভালো থাকুক, সুস্থ থাকুক এটাই আমার প্রত্যাশা।তবে তার এই খামার কোনো বাণিজ্যিক খামার নয়। এখান থেকে তিনি কোনো রোজগারের আশাও করেন না। এটা নিতান্তই তার শখের খামার। তার মতে, কেউ চাইলে বাণিজ্যিকভিত্তিতে এমন কবুতরের খামার করতে পারেন। এর মাধ্যমে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব বলে মনে করেন তিনি।কিন্তু তিনি কখনও লাভের আশা করেন না।

প্রভাষক ইব্রাহীমের কাছ থেকে কবুতর ও পরামর্শ নিয়ে শখের কবুতর পালন করছেন স্থানীয় লিখন আহমেদ, রুবেল হাসান, সোনা মন্ডল,খোকন, নুরুল ইসলামসহ উপজেলার অনেকেই। তাদের শখের কবুতর চাষিদের ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে বিভিন্ন রংয়ের কিং,দামাসিন,বাশিরাজ ককা,এরাবিয়ান ককা,লোটন,লাল বোম্বাই,হলুদ বোম্বাই,চায়না খাকি,সিলভার চন্দন,সোয়া চন্দন  জাতের কবুতর।

মাঝে মধ্যে তিনি সব কবুতর খোপ থেকে বের করে উড়িয়ে দেন। কবুতর যখন এক সঙ্গে আকাশে ওড়ে, কোনো কোনোটি ডিগবাজি দেয় তখন তিনি কবুতর পোষার স্বার্থকতা ও আনন্দ খুঁজে পান। দৃষ্টিনন্দন এ দৃশ্য দেখে তার প্রাণ ভরে যায়। প্রতিদিন ভোর সাড়ে ৫টায় উঠে তিনি কবুতর পরিচর্যায় হাত দেন, আর একটানা সকাল ৯ টা অবধি চলে এ কাজ। এ কাজে স্ত্রী  ও সাড়ে ৭ বছরের  মেয়ে তাকে নানাভাবে সাহায্য করেন। এ ছাড়া এখন সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য একজন লোক রেখেছেন।

তার স্ত্রী সালমা জাহান জানান, খামারের কবুতরদের নিজ সন্তানের মতো লালন-পালন করেন। এই খামার তার ধ্যান-জ্ঞান। অবসরের পুরোটা সময় তার স্বামী এ খামারে ব্যয় করেন। ছোটবেলা থেকে তিনি কবুতর পালন করে আসছেন। এজন্য অনেক সময় পরিবারের সদস্যদের কাছে গালমন্দও শুনতে হয়েছে তাকে।

তার প্রতিবেশি সাধন দাস বলেন, আমি ছোটবেলা থেকেই ইব্রাহীমকে কবুতর পালন  করতে দেখেছি।ওর কবুতরের লালনপালনের অদম্য ইচ্ছা দেখে আমরা অভিভূত। খামার দেখতে আসা শামস্উদ্দিন চয়ন জানান, ইব্রাহীমের কবুতরের খামারের কথা লোকেমুখে শুনেছি।বাস্তবে দেখে প্রাণ জুড়িয়ে গেলো।তিনি সত্যিকার অর্থে একজন কবুতর প্রেমী। তার কবুতরের খামার দেখে আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি শখের বশে কবুতর পালন করবো।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

অস্ট্রেলিয়াকে গুটিয়ে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য মাত্র ৫৭

অস্ট্রেলিয়াকে গুটিয়ে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য মাত্র ৫৭

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

এ সম্পর্কিত আরও পড়ুন

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও উপজেলা সংলগ্ন ওয়েব্রিজ স্কেল (ওয়েট ব্রিজ) পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।  শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তারা আরিচা

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপি   উদ্যোগে সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া মাদরাসা  মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।  উক্ত দোয়ার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি  সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর" নেতৃত্বে দলের স্থানীয়

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, রমজান