
প্রকাশ: ১২ মে ২০২১, ১৬:৩৯

টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকুলে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ চারজন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় একটি নৌকা জব্দ করা হয়েছে।
১২ মে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান জানান, গোপন সংবাদে ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালিয়া পাড়া ঘাটেঁ একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করা হয়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িতি ৪ জন পাচারকারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে নুর আহমদের পুত্র মোঃ হারুন (৩২), আলী আহাম্মদের পুত্র নুর কবির (২৮), মৃত আব্দুল হাকিমের পুত্র শাহজালাল (১৮), মোঃ সৈয়দের পুত্র আবু সুফিয়ান(২৮)। সকলে টেকনাফের বাসীন্দা বলে জানাগেছে।
আটক কৃত পাচারকারি ও জব্দ কৃত ইয়াবা, পাচারকার্যে ব্যবহারত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।