
প্রকাশ: ১২ মে ২০২১, ১৬:১৭

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকল সেবিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আবু জার গিফারী, ডাঃ মেহেদী হাসান, ডাঃ রবিউল ইসলাম, যক্ষা ও কুষ্ঠ বিভাগের টিএলসি আবুল হোসেন, মিড ওয়াইফ নার্স বিলকিছ খাতুন, নার্স আব্দুল খালেক, সেবিকা সেলেসন্তিনা হাঁসদা প্রমুখ। পরে নার্স দিবসের কেক কাটেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
