
প্রকাশ: ১২ মে ২০২১, ১৪:৩৯

পটুয়াখালীতে হঠাৎ করেই বেশ কয়েকটি গ্রামের মানুষ পালন করছেন ঈদুল ফিতর। বুধবার সকাল সাড়ে ১০ টায় বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বিগত বছর গুলোতে মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে চান টুপির অনুসারীরা একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যাতিক্রম ঘটলো।
গতকাল নাইজেরিয়া, সোমালিয়াসহ ৭ টি রাষ্ট্রে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারনে আজ বুধবার তারা ঈদুল ফিতর পালন করছে বলে জানিয়েছেন চান টুপির একাংশের অনুসারীরা।

ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং মিস্টিমুখ করানো হয়। তবে জেলার কত হাজার মানুষ আজ ঈদ পালন করছেন সেটা নিশ্চিত করতে পারেনি কেউ।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১