
প্রকাশ: ১১ মে ২০২১, ১৬:২৯

নওগাঁয় ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, ঈদে নিজেদের জন্য নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে ঈদের বাজার করে দরিদ্র এবং সমাজের সুবিধাবি ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১১ মে) নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে করোনায় দরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি পরিবারে লাচ্চা-সেমাই, চিনি, সুগন্ধি চাউল, গুড়া দুধ এবং লুঙ্গি রূপসী নওগাঁর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ডাঃ আকরাম সরদার, হাফেজ ফিরোজ হোসেন, সাইফুল ইসলাম , হাটকালুপাড়া ইউপি সদস্য আবু তালেব জমির, কায়েস সরদার সহ রূপসী নওগাঁ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন 'রূপসী নওগাঁ' এর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, আমরা এখন অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের মতো মহামারির সময় অতিক্রম করছি। দেশে লকডাউনের কারণে অনেক পরিবার বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে 'রূপসী নওগাঁ' পরিবারের সদস্যরা ঈদে নতুন নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে আমরা ঈদের বাজার করে সমাজের সুবিধাবি ত পরিবারের মাঝে বিতরণ করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তাদের মুখে যে নির্মল হাঁসি ফুটেছে তাতেই আমাদের পরম প্রাপ্তি।

#ইনিউজ৭১/জিয়া/২০২১