
প্রকাশ: ৮ মে ২০২১, ১৭:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেবা মেডিকেল কর্ণার নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সরাইল উপজেলার পানিশ্বর দক্ষিণ বাজার সেবা মেডিকেল কর্ণার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় শনিবার(৮মে) সকালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।এ সময় তাঁর সঙ্গে ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সরাইল থানার এস আই মো. জাকির।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া অভিযানের কথা স্বীকার করে বলেন, উপজেলার পানিশ্বর দক্ষিণ বাজার সেবা মেডিকেল কর্ণার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা নগদ জরিমানা,ঐ ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড নামিয়ে ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।