
প্রকাশ: ৮ মে ২০২১, ১৬:২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নরসুন্দর সম্প্রদায়ের ৮৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ৮মে সকালে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় করোনায় কর্মহীন হয়ে পড়া নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তার প্যাকেট বিতরন করে উপজেলা প্রশাসন।
খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবন ও আধা কেজি চিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।