
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১৩:১১

'কৃষক বাঁচাও দেশ বাঁচাও' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। হাকিমপুর উপজেলা,
পৌর ও ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আজ সোমবার সকাল ৯ঃ৩০ মিনিটে বাংলাহিলি বাজারস্ত আওয়ামিলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া খায়েরের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক,

উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী জনার্ধন চন্দ্র, সাধারণ সম্পাদক মোহসীন আলী, পৌর কৃষক লীগের সভাপতি মিলন রহমান সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১