
পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের পঞ্চম দিনে দোকান খোলা রাখার দায়ে ২ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় সামাজিক দূরত্ববজায় না রাখার দায়ে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে উজেলার মৎসবন্দর আলীপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে সহকারী উবাচু জানান,আলীপুর বাজারে দোকান খোলা রাখে মালামাল বিক্রি করার দায়ে রড ব্যবসায়ি মো.কবিরকে ১২ হাজার টাকা ও অপর ওয়াল্টন ফ্রিজ ব্যবসায়ি মো.রাকিবকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সামাজি দূরত্ববজায় না রাখার দায়ে মহিপুর বিপিনপুর গ্রমের মো.আবু বক্করকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারীর কমিশনা (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১