
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৮:৭

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ সরকার এক সপ্তাহের লকডাউন কার্যকর করতে মাঠে অবস্থানে নেমেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
লকডাউনের প্রথম দিনেই উল্লাপাড়া উপজেলা জুড়ে লকডাউন নিশ্চিত করতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের নেতৃত্বে সকাল থেকেই দেখা যায় পুলিশের অবস্থান।
উপজেলার পৌর শহরের হাট, বাজার দোকান ও চায়ের ষ্টলে জনসমাগম যেন না হয় সে দিকে মানুষকে সচেতন করতে পুলিশ তৎপর রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এছাড়াও সবাই যেন মাস্ক ব্যবহার করে এব্যাপারে স্থানীয় দোকান মালিকদেরকে নির্দেশনা দেন এবং এর পাশাপাশি উল্লাপাড়া মডেল থানা পুলিশের উদ্যোগে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়ার সার্কেল) মাহফুজ রহমান,উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম,এস আই ইব্রাহিম হোসেন সহ সকল দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।