রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

করোনার চিকিৎসা বন্ধ ঢাকা মহানগর হাসপাতালে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১০:৫৬

শেয়ার করুনঃ
করোনার চিকিৎসা বন্ধ ঢাকা মহানগর হাসপাতালে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোর মধ্যে একটি ছিল ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। গত ডিসেম্বরের দিকে দেশে করোনার প্রকোপ কমলে এই হাসপাতালে করোনার চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু এখন দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়লেও হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি।তিনতলা বিশিষ্ট ১৫০ শয্যার এই হাসপাতালটির অবস্থান পুরান ঢাকার নয়াবাজার এলাকার বুড়িগঙ্গা সেতুর ডানে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে পুরান ঢাকার প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে জায়গা পাচ্ছে না। অথচ মহানগর জেনারেল হাসপাতালের সব শয্যা ফাঁকা পড়ে আছে। অবিলম্বে এই হাসপাতালটিতে করোনা চিকিৎসা কার্যক্রম শুরু করার দাবি জানান এলাকাবাসী।

আরও

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

মহানগর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত বছরের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি নির্বাচিত করে স্বাস্থ্য অধিদফতর। এরপর সরকারের পক্ষ থেকে ৩৩ জন নার্স ১৯ জন চিকিৎসক প্রেষণে নিয়োগ দেয়া হয়। কিন্তু তাদের মধ্যে সাতজন চিকিৎসক হাসপাতালটিতে যোগ দেননি।

এছাড়া গত বছর করোনা চিকিৎসার জন্য হাসপাতালটি নির্ধারণ করা হলেও এখানে আইসোলেশন ইউনিট, ভেন্টিলেশন, নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পরামর্শক ও চিকিৎসক ছিলেন না। ফলে কাঙ্ক্ষিত সেবা পাননি নাগরিকের। এমন অবস্থায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে গেছেন। এক পর্যায়ে গত বছরের ডিসেম্বরে হাসপাতালটিতে করোনা চিকিৎসা কার্যক্রম বন্ধ করে স্বাস্থ্য অধিদফতর। এখন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, এখন হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের দ্বিতীয় তলায় করোনা রোগীদের চিকিৎসায় স্থাপন করা শয্যাগুলোর উপর কয়েক স্তর ধুলাবালি পড়ে আছে। এর মধ্যে প্রতিটি রুমের দরজায় তালা লাগানো। চিকিৎসক এবং নার্সদের রুমগুলোতে তালা লাগানো। সেখানে কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দা জাহাঙ্গীর আলম। গত ২২ মার্চ তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

জাহাঙ্গীর বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ছুটে গিয়েছিলাম। কিন্তু হাসপাতালে গিয়ে দেখি এখানে করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে তালা লাগানো। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি। তবে অক্সিজেন সংকটের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এই হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘এখন প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসেন। কিন্তু অনেকেই জানেন না এই হাসপাতালে এখন করোনা চিকিৎসা সেবা দেয়া হয় না। এ বিষয়ে রোগীরা জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারি না।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক প্রকাশ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, ‘গত বছর ২৫ এপ্রিল সব বিভাগ বন্ধ করে হাসপাতালে শুধু করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নানা সংকটে করোনার চিকিৎসাসেবা পূর্ণাঙ্গভাবে দেয়া সম্ভব হয়নি। একপর্যায়ে করোনা চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন ওয়ার্ডে ফের অন্যান্য চিকিৎসা সেবা শুরু হয়।’

তিনি বলেন, ‘দেশে করোনা ফের বাড়ায় এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন এই হাসপাতালে ২০টি আইসিইউ শয্যাসহ প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল চেয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন দিলে করোনা চিকিৎসা সেবা দেয়া হবে।’ঢাকা মহানগর জেনারেল হাসপাতালটি পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

এই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদ জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালটিতে করোনা চিকিৎসা ব্যবস্থা করার জন্য আলোচনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা, সরঞ্জাম এবং জনবল পেলে করোনা চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।’

 #ইনিউজ৭১/জিহাদ/২০২১

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এ সম্পর্কিত আরও পড়ুন

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। রাত ও ভোরে হিমেল বাতাস এবং ঠান্ডায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার রাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে,

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়